Sale!

বেপরোয়া

প্রকাশনী :
পৃষ্ঠা : 480
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Edition, 2023
ভাষা : bangla

পশ্চিমে সোনা খুঁজে পেয়েছে ম্যাট রবার্টস। একমাত্র মেয়ে নোরা পুবে পড়াশোনা করে। মা নেই। বাবার চিঠি পেয়ে অ্যারিযোনায় গিয়ে জানতে পারল,মাত্র দু’দিন আগে খনিতে দুর্ঘটনায় মারা গেছে ম্যাট। মহাবিপদে পড়ে গেল মেয়েটা। যাবে কোথায়? সিদ্ধান্ত নিয়ে ফেলল,বাবার খনিতেই থাকবে সে। ওটা তার নিজের বাড়ি। আর বাবার রেখে যাওয়া সম্পত্তি তাকেই রক্ষা করতে হবে। কিন্তু প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে স্থানীয় প্রভাবশালী র‍্যাঞ্চার স্যাম কার্লসন ও তার ভাই। তাদের দাবি,ম্যাট রবার্টস উটকো লোক। খনিটা তাদেরই। ওদিকে ওত পেতে আছে অ্যাপাচিদের দল। যেকোনো সময় নোরার মতো একা মেয়েমানুষকে তুলে নিতে পারে। কী করবে নোরা? ওর সাথে কেউ নেই। না,একজন আছে সে হলো গোঁয়ার-গোবিন্দ এক আধা শ্বেতাঙ্গ আধা অ্যাপাচি। নাম জ্যাক রেডম্যান।

Original price was: 280.00৳ .Current price is: 221.00৳ .

21%
ছাড়
- +
Scroll to Top