নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

বীর যোদ্ধাদের বীরত্ব গাথা

প্রকাশনী :
পৃষ্ঠা : 160
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, February 2024
ভাষা : bangla

ছিলেন ছাত্র আন্দোলনের কর্মি। ১৯৭২ সালে যুক্ত হন সাংবাদিকতায়। বালাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান,’৭০ এর নির্বাচন ‘৭১ এর অসহযোগ এবং মুক্তিযুদ্ধে সম্পৃক্তি। ১৯৮০ থেকে মুক্তিযুদ্ধ গবেষণা কমিউনিস্ট রাজনীতির সূত্র ধরেই বাম রাজনীতি,কৃষক ও খেতমজুর আন্দোলন,চা শ্রমিক,ধাঙ্গড়,দোকান শ্রমিক,নানকার,ভাসানপানি,সিমিস্টার সাইপাম আন্দোলন,নারী আন্দোলন,স্বদেশি আন্দোলন- সব নিয়েই লিখেছেন,বই করেছেন। ‘৮০ সাল থেকে মুক্তিযুদ্ধ নিয়ে জাতীয়ও আঞ্চলিক পত্রিকায় একটানা লিখেছেন। বিশেষ করে সচিত্র সন্ধানী’তে তাজুল মোহাম্মদের নিয়মিত কলাম ‘একাত্তরের গণহত্যা’ ব্যাপক পরিচিতি দিয়েছে। সে সময়ের বাস্তবতায় সেটি ছিল দুঃসাহসী কর্ম। এটি গ্রন্থবন্ধ হয় ১৯৮৯ সালে। আসে খ্যাতি। সেই সঙ্গে দশক জুড়ে চলে আসা স্বাধীনতা বিরোধীদের হুমকি ধামকি প্রাণনাশের প্রচেষ্টায় পরিণত হয়। এসবকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করে ১৯৯৪-৯৫ সালে ৯ মাস গবেষণা করেছেন বিবিসির হয়ে ‘দ্য ওয়ারক্রাইমস্ ফাইল’ নামক বিশ্ব জুড়ে সাড়া জাগানো প্রামাণ্যচিত্র বিনির্মাণের এসময় একাধিকবার মৃত্যুর সদর দরজা অবধি ঘুরে এসেছেন। অবশেষে প্রাণরক্ষার তরে ব্রিটেন গমন। পায়ে থিতু হন কানাডায়। ৪৪ বছর চলছে। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ নিয়ে গবেষণা করছেন। প্রকাশিত হয়েছে ৮০টি গ্রন্থ। ‘৭০ বছর বয়সেও বিরামহীনভাবে কাজ করছেন। তিনি নিজে বলেন,’দেশের অসংখ্য মানুষের ভালোবাসা এবং সহযোগিতাই আমাকে কাজের অনুপ্রেরণা জোগায়। সাব্বির সৌরভ মিশিগান,যুক্তরাষ্ট্র

Original price was: 400.00৳ .Current price is: 321.00৳ .

20%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top