- You cannot add "ইসলামে দর্শন চিন্তার পটভূমি" to the cart because the product is out of stock.
- You cannot add "ইসলামে দর্শন চিন্তার পটভূমি" to the cart because the product is out of stock.
বিস্মৃত ভাষা
স্বপ্ন কি অর্থহীন কিছু? ঘুমন্ত অবস্থায় মানবদেহের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ ‘মস্তিষ্ক’ কি বিনা-কারণেই স্বপ্ন রচনার মতো প-শ্রমে রত হয়? নাকি স্বপ্নের আবির্ভাব ঘটে ভিন্ন কোনো জগৎ থেকে? এ-বিষয়ে দার্শনিক ও মনোবিজ্ঞানীদের নানা মত থাকা সত্ত্বেও একটি বিষয়ে তারা অনেকেই একমত,তা হলো : স্বপ্নের একটি নিজস্ব ভাষা রয়েছেÑপ্রতীকী ভাষা। আমরা সবাই যেহেতু কমবেশি স্বপ্ন দেখি,কাজেই প্রতীকী ভাষা সম্পর্কে আমরা জ্ঞাত। কিন্তু এ-জ্ঞান সচেতন নয়। তাই জাগ্রত অবস্থায় স্বপ্নের ভাষা আমাদের কাছে দুর্বোধ্য মনে হয়। এই গ্রন্থে প্রখ্যাত সমাজ-মনোবিজ্ঞানী,মনঃসমীক্ষণবিদ এবং দার্শনিক এরিক ফ্রম প্রতীকী ভাষার স্বরূপ তুলে ধরেছেন। শুধু স্বপ্নই নয়Ñমিথ,রূপকথা,আচার-পার্বণ ও সাহিত্যে প্রতীকী ভাষা কিভাবে গূঢ় অর্থ প্রকাশ করে,সেটিও উঠে এসেছে এখানে। তবে প্রতীকী ভাষার তাত্ত্বিক আলোচনা কিংবা প্রতীকের ব্যাখ্যা প্রদান নয়,বরং এই বিস্মৃত ভাষা সম্পর্কে মানুষকে আগ্রহী ও সচেতন করে তোলাই এরিক ফ্রমের মূল উদ্দেশ্য। তাই তিনি বিস্তৃত দার্শনিক ও তাত্ত্বিক আলোচনায় না গিয়ে,বহুল প্রচলিত মিথ,রূপকথা ও সাহিত্যকে অবলম্বন করে প্রতীকী ভাষার পরিচয় ও স্বরূপ উন্মোচন করেছেন,যা নিঃসন্দেহে আমাদের ঋদ্ধ করে এবং ভাবনার খোরাক জোগায়।
500.00৳ Original price was: 500.00৳ .385.00৳ Current price is: 385.00৳ .
23%
ছাড়
আপনার পছন্দের আরও বই
