বিসর্জনের দ্বিতীয় সত্তা
লেখক : বাপ্পী খান
প্রকাশনী : বাতিঘর প্রকাশনী
বিষয় : সমকালীন উপন্যাস
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st editon, 2022
ভাষা : বাংলা
জীবনের অর্থ কী?
হতে পারে ক্রমাগত কোনো স্বপ্নের পিছু ছোটা কিংবা জীবনের চাওয়া পাওয়ার হিসেব খোঁজা। সদ্য জেল থেকে মুক্তি পাওয়া সুরুজ মিয়ার এসবে আর কিছু আসে যায় না।
রেলস্টেশনের ধারে ফকির হাসিরাজের কৌতুকে সে বিরক্ত। ক্রোধের আগুনে পুড়ে সে ক্লান্ত। স্বস্তি মেলে না। স্বপ্ন ফেরে না। অতীতে পিছু ফেরা বারণ, কিন্তু মানুষ তো ভুলেরই দাস। ফেলে আসা জীবনের স্মৃতিচারণে কীইবা আর পাওয়া যায়? সুখ, দুঃখ না কি হাহাকার?
জীবনে সব বিসর্জন তো আর চোখে দেখা যায় না। কিছু ঘটনা আড়ালেও ঘটে। সেসব জানতে চাওয়া বারণ। বিসর্জনের দ্বিতীয় সত্তা- বাপ্পী খানের লেখা নোভেলায় লুকিয়ে রয়েছে সাধারণ কিছু মানুষের গল্প, যাদের সাদামাটা জীবনের সাথে ঠিক মিলে যায় আমাদের সমাজের কিছু অবয়ব।
150.00৳ Original price was: 150.00৳ .117.00৳ Current price is: 117.00৳ .
22%
ছাড়
আপনার পছন্দের আরও বই
No products found





