Sale!

বিসর্গবিন্দু

কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2026

গ্রামের এক নির্জন প্রান্তে ডালপালা মেলল বিসর্গ আর বিন্দুর রহস্যময় উপাখ্যান। স্মৃতি আর বাস্তবতাকে গুলিয়ে ফেলা বিন্দু বিশ্বাস করে: স্মৃতিরা মগজে নয়, বেঁচে থাকে প্রকৃতির মাঝে। সেই বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে এক অলৌকিক ফুল—নিশুতবুউ; যার পুংকেশরের ডগায় জ্বলে অদ্ভুত এক আলো!

ওর চিকিৎসার দায়িত্ব নিয়ে এলেন এক ডাক্তার। বিজ্ঞানের যুক্তিতে সব ব্যাখ্যা করতে চাইলেন তিনি, কিন্তু বিন্দুর রহস্যময় জগতে যে বিজ্ঞানের যুক্তি অর্থহীন!

ওদিকে নীরবে বুঝি বিন্দুকে ভালোবেসে গেল বিশু। কিন্তু ব্যাকরণের মতোই বিসর্গ আর বিন্দু এক ফ্রেমে বেমানান…একজনের উপস্থিতিতে অন্যজনকে সরতে হয়।

শুকিয়ে গেল নিশুতবুউ, নিভে এলো আলো।

তবু শেষমেশ জানিয়ে গেল: মানুষ ভুললেও, স্মৃতিরা মরে না…

Original price was: 320.00৳ .Current price is: 263.00৳ .

18%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top