নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

বিশ্বের মৃৎশিল্প

প্রকাশনী :
পৃষ্ঠা : 192
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2014
ভাষা : bangla

মৃৎশিল্পের সংজ্ঞা মৃৎশিল্প শব্দটি ‘মৃৎ” ও “শিল্প” এই দুটি শব্দের সমাহার। মৃৎ শব্দের অর্থ মৃত্তিকা বা মাটি। আর শিল্প বলতে এখানে সুন্দর ও নান্দনিক বস্তুকে বুঝায়। তাই মৃত্তিকা দিয়ে তৈরী শিল্প কর্মকেই মৃৎশিল্প বলা যায়। আর এই মৃৎশিল্প হল মানুষের প্রাচীনতম শিল্পকর্মের অর্ন্তগত। শুধু তাই নয় এই শিল্প হচ্ছে মানুষের সবচেয়ে মৌলিক শিল্পকর্ম। কারণ অনেক শিল্পকর্মে মানুষ প্রকৃতির বিভিন্ন গড়ন বা আকারকে অনুকরণ বা অনুসরণ করে নির্মাণ করছে। কিন্তু মৃৎশিল্পে মানুষ যা নির্মাণ করছে বা আকার দিয়েছে তার সাথে প্রাকৃতিক কোন গড়ন বা আকৃতির কোন মিল নেই। সেই আদিকালে মৃৎশিল্পে মানুষ প্রথম জ্যামিতিক আকৃতি প্রদান করে শিল্পকলার ইতিহাসে প্রথম যাত্রা শুরু করেছিল। তাই এই শিল্প হচ্ছে মানুষের প্রথম ও নির্ভেজাল শিল্পকর্ম। হেনরি মর্গান (Henry Morgan) মৃৎশিল্পের আবিষ্কারকে বন্য দশা থেকে মানুষের উত্তরনের সূচনা হিসেবে চিহ্নিত করেছেন। নব পল্লীয় যুগে এই শিল্পের উদ্ভব ঘটে।

Original price was: 250.00৳ .Current price is: 200.00৳ .

20%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top