
বিশ্বসেরা ১২ বিজ্ঞানী
বিজ্ঞান বদলে দিয়েছে পৃথিবী। শুধুই পৃথিবী নয়,মানুষের জীবন-যাপনকে করে দিয়েছে অনেক সহজ,আনন্দঘন,উপভোগ্য। মানবকল্যাণে নিবেদিত হয়েছে বিজ্ঞান। কৃতী,মেধাবী,মানবদরদি বিজ্ঞানীরা সুকঠিন সাধনা,শ্রম ও অধ্যবসায়ে উৎসর্গ করে দিয়েছেন তাঁদের জীবন। বাধা-বিঘ্ন উজান প্রতিকূলতা,রক্তচক্ষু,শাসন-নির্যাতনও কম ছিল না এই অগ্রযাত্রায়। ধর্মান্ধতা,গোঁড়ামি,কুসংস্কার হটিয়ে আলোর উদ্ভাস নিশ্চিত করতে প্রাণপাতও করতে হয়েছে কোনো কোনো বিজ্ঞানীকে। তাঁদের কাছে কৃতজ্ঞতা ও ঋণের শেষ নেই আমাদের। আলোকিত এইসব মানুষের জীবন ইতিহাস,তাঁদের সাধনা,সংগ্রাম ও কর্মপদ্ধতি সম্পর্কে বিশদ জানা জরুরি। বিশেষত নবীন প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর,অর্থবহ করে তোলার জন্যে এই শিক্ষণ-পর্যবেক্ষণ-অনুধাবনের কোনো বিকল্প নেই। মহান বিজ্ঞানীদের উদ্ভাবিত আবিষ্কৃত স্বর্ণফসলের সুফল ভোগ করছি আমরা। সে এক গর্বিত পরম্পরা। পাথর কেটে পথ তৈরি করেছেন যাঁরা,তাঁরা আমাদের শ্রদ্ধেয়,স্মরণীয় ও বরণীয়। তাঁদের নিষ্ঠা,একাগ্রতা,দৃঢ় মনোবল-আমাদের আদর্শ,অনুসরণীয় । এই গ্রন্থের বিষয় বিশ্বের ১২ জন অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানীর জীবন ও অবদান । সে সম্পর্কে আলোচনা। এই তালিকার বাইরেও যে শ্রেষ্ঠ বিজ্ঞানী নেই,এমন নয়। আরো অনেককেই অন্তর্ভুক্ত করা যেত। বইয়ের আকার-আয়তন ওতে বৃদ্ধি পেত। বইটি যাতে বিজ্ঞানপ্রেমী অনুসন্ধিৎসু পাঠকের ক্রয়সাধ্যের সীমায় থাকে সেই বিবেচনাও করতে হয়েছে। যাঁদের সংক্ষিপ্ত জীবনী ও যুগান্তকারী মহার্ঘ অবদান সম্পর্কে এই গ্রন্থে আলোকপাত করা হলো,তাঁদের প্রত্যেকেই স্বনামধন্য,প্রাতঃস্মরণীয়। এঁরা হলেন : আর্কিমিডিস,ইবনে সিনা,গ্যালিলিও গ্যালিলি,আইজ্যাক নিউটন,বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন,জেমস ওয়াট,চার্লস ডারউইন,লুই পাস্তুর,টমাস আলভা এডিসন,জগদীশচন্দ্র বসু,ম্যারি কুরি এবং আলবার্ট আইনস্টাইন । যাঁদের আমরা বৈজ্ঞানিক বা বিজ্ঞানী বলি,তাঁরা কীভাবে এমন এমন সব অদ্ভুত অদ্ভুত আবিষ্কার-উদ্ভাবন করতে পারলেন? তাঁদের জিজ্ঞাসা,কৌতূহল,আগ্রহ,অনলস শ্রমের উজ্জ্বল গর্বিত ইতিহাস আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত উদ্বুদ্ধ করতে পারে । আমাদের নিজস্ব প্রয়োজন মেটানোর জন্যেই জানতে হবে তাঁদের জীবন বৃত্তান্তের খুঁটিনাটি। বর্তমানের মানবসভ্যতা গড়ে উঠেছে বহু বহু বছরের পথ পরিক্রমায়। বিজ্ঞানীরা মানুষের অনেক সমস্যার সমাধান করে গেছেন।
270.00৳ Original price was: 270.00৳ .229.00৳ Current price is: 229.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





