
বিশ্বনবী (সা.)
জাযীরাতুল আরবের সীমা প্রাচীন সভ্যতার চারণ ভূমি আরব। আদি পিতা-মাতা হযরত আদম ও হাওয়া (আঃ)-এর আগমন ও যাত্রা এ আরব দেশেই। পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ ও সৃষ্টির সেরা হযরত মুহাম্মাদ (সাঃ)-এর আর্বিভাব এ আরবেই। ভৌগলিকগণ আরবকে পৃথিবীর কেন্দ্র বিন্দু বলে থাকেন। তাই ধর্মীয় দিক ছাড়াও বিশ্বের মান চিত্রে আরব ভূমির অবস্থান নানাদিক দিয়েই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরবদেশ এশিয়া মহাদেশের দক্ষিন-পশ্চিম কোনে অবস্থিত একটি বিশাল উপদ্বীপ। এ উপদ্বীপটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এ তিনটি মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত। এর পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে দুস্তর সিরিয়া মালভূমি ও ইরাক। এ উপদ্বীপটি তিন দিক দিয়ে বিশাল জলরাশি দ্বারা পরিবেষ্টিত বলে একে জাযীরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়।
220.00৳ Original price was: 220.00৳ .128.00৳ Current price is: 128.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই