নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

বিদ্রোহী ও নিষিদ্ধ নজরুল

প্রকাশনী :
পৃষ্ঠা : 88
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2015
ভাষা : bangla

‘বিদ্রোহী’: মনুষ্যত্বের জয় ঘোষণা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বাংলা ভাষার গর্ব। তিনি বীর, বিদ্রোহী, বিপ্লবী-সত্য ও সুন্দরের ঋত্বিক। নজরুলের সময় দেশ ও দেশের মানুষ ছিল পরাধীন। নজরুল পরাধীন দেশের মানুষকে শেকল ছেঁড়ার গান শুনিয়েছিলেন। তাঁর বিদ্রোহ শুধু স্বাধীনতার আকাঙ্ক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বিদ্রোহ করেছিলেন সামাজিক বৈষম্য, অন্যায়-অবিচার, জুলুম, ধর্মান্ধতা, সাম্প্রদায়িতা ও সব রকমের কুসংস্কারের বিরুদ্ধে। সর্বোপরি নারী-পুরুষের বিভেদ, ছোট-বড়র বিভেদ, ধনী- দরিদ্রের বিভেদ, ধর্ম-বর্ণের বিভেদ দূর করার জন্য তিনি আজীবন সোচ্চার ছিলেন। স্বদেশ ও বিশ্বের মানুষ পরাধীনতার নাগপাশ ছিন্ন করে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই ছিল তাঁর স্বপ্ন। এই স্বপ্নের সফলতার জন্য ‘বিদ্রোহী’ রচনা করে তিনি হয়ে যান জাতীয় বীর, পরিচিতি লাভ করেন ‘বিদ্রোহী’ কবি হিসেবে। ‘বিদ্রোহী’ কবিতাটিতে ফুটে উঠেছিল তরুণ-যুবকদের স্বপ্ন, তাদের মুক্তির আকাঙ্ক্ষা। তাই তৎকালীন মুক্তিকামী বিপ্লবী তরুণ-যুবকদের কাছে নজরুল ছিলেন আদর্শ। ‘বিদ্রোহী’ কবিতার কোনো কোনো পঙ্ক্তি তখন তরুণদের মুখে মুখে উচ্চারিত হতো। ‘বিদ্রোহী’ আজো তরুণ- যুবকদের আপন শক্তিতে বলীয়ান হয়ে অসাধ্য সাধনের মন্ত্র।

Original price was: 140.00৳ .Current price is: 120.00৳ .

14%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top