
বিজ্ঞানের রকমারি প্রজেক্ট
’কোনো বৈজ্ঞানিক তত্ত্বই সত্য নয় যতক্ষণ না সেটি পরীক্ষার দ্বারা প্রমাণিত হচ্ছে।’ বিজ্ঞানের এই চিরসত্য মাথায় রেখেই ‘বিজ্ঞানের রকমারি প্রজেক্ট’ গ্রন্থটি ছোটদের জন্য উপস্থাপন করা হলো। বিজ্ঞান সবসময় পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষ্য বস্তু। বিজ্ঞানের সেই সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে হলে প্রয়োজন বৈজ্ঞানিক যন্ত্রাবলী ব্যবহারের দক্ষতা। আর সেই দক্ষতা অর্জন করা সম্ভব হয় স্কুলে বিজ্ঞান মেলায় বিজ্ঞান প্রজেক্ট বানানোর মাধ্যমে। কিশোর বয়স থেকেই ‘হাতে-কলমে’ বিজ্ঞানের পরীক্ষা সম্পন্ন করার অভ্যাস খুবই জরুরি। আর সেই উদ্দেশ্য সামনে রেখেই অল্প খরচে সাধারণ উপকরণের সাহায্যে বিজ্ঞানের নানাবিধ পরীক্ষা ও প্রজেক্ট কীভাবে তৈরি করা স ম্ভব সে কথাই বলা হয়েছে এই গ্রন্থে। বইটি অনুসরণ করে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা বিজ্ঞানের অনেক অজানা তথ্য অতি সহজে জানতে পারবে এবং আনন্দ ও অভিজ্ঞতা অর্জন করবে। বইটি নিশ্চয়ই অনুসন্ধিৎসু বিজ্ঞানমনস্ক ছাত্রছাত্রীদের ব্যবহারিক বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করবে।
300.00৳ Original price was: 300.00৳ .246.00৳ Current price is: 246.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই

