নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

বিজ্ঞানমনস্ক রবীন্দ্রনাথ

বিষয় :
পৃষ্ঠা : 143
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2019
ভাষা : bangla

“বিজ্ঞানমনস্ক রবীন্দ্রনাথ” বইয়ের সংক্ষিপ্ত কথা: রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনা বিষয়ে জানার জন্য যাঁরা আগ্রহী ও কৌতূহলী তাঁদের অধিকাংশই সাধারণত বিশ্বকবি রচিত বিশ্ব পরিচয় গ্রন্থের সঙ্গেই পরিচিত হয়ে থাকেন। তিনি যে জীবনভর বিজ্ঞানমনস্ক ও নিসর্গপ্রেমী ছিলেন এবং শিশুকাল থেকে তিনি যে নিসর্গ ও বিজ্ঞানের বিচিত্র বিষয়ে লিখেছেন,বিভিন্ন পত্রিকা সম্পাদনা করতে গিয়ে বিজ্ঞানের রচনা পত্রস্থ করায় প্রয়াস গ্রহণ করেছেন,বিজ্ঞান-সাহিত্য-দর্শনের প্রথিতযশা মনীষীদের সহযোগিতায় আপামর জনসাধারণকে বিজ্ঞানমনস্ক ও নিসর্গপ্রেমী করে তোলায় সারা জীবন নিবেদিত থেকেছেন এবং বিজ্ঞানকর্মীদের এগিয়ে যেতে নানাভাবে সাহায্য-সহযোগিতা দান করেছেন,সেই সকল বিষয়ে আমাদের জানার পরিমাণ অকিঞ্চিৎকর। তদুপরি তাঁর সাহিত্যে নিসর্গ ও বিজ্ঞানের সমকালীন সংকটসহ নানান বিষয়ের যে ছায়াপাত ঘটেছে সে সম্পর্কেও আমরা খুব একটা ওয়াকিবহাল নই। লেখক রবীন্দ্র-বিশেষজ্ঞ হিসেবে পরিচিত নন। রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার দাবিতে লেখক এই গ্রন্থে বিশ্বকবির বিজ্ঞান ও নিসর্গ ভাবনা সম্পর্কে কিছু তথ্য পরিবেশন করেছেন।

Original price was: 250.00৳ .Current price is: 205.00৳ .

18%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top