
বিচিত চিন্তা
কাছের মানুষকে আভাসে-ইঙ্গিতে মনের কথা-কাজের কথা হয়তো বুঝিয়ে দেয়া যায়, কিন্তু দূরের মানুষকে-ভবিষ্যতের মানুষকে কাজের কিংবা মনের কথা কীভাবে বলা যায় ? এ সমস্যা একদিন মানুষকে বিব্রত করেছে। এর সমাধান পেয়েছে মানুষ মুখ-নিঃসৃত ধ্বনি সৃষ্টি করে। সেই আদিকালে এক জায়গার বা এক গোত্রের মানুষ মিলে চুক্তি করেছে, অতঃপর বিশেষ বিশেষ ধ্বনি দ্বারা বিভিন্ন বস্তু বা ভাব কিংবা আচরণ নির্দেশিত হবে। যেমন ‘গরু’ বললে এক বিশেষ জীবকে বুঝব, ‘ঘাস’ ধ্বনিতে বিশেষ বস্তুকে নির্দেশ করব, ‘সুন্দর’ ধ্বনি দিয়ে এক বিশেষ ভাব ব্যক্ত করব, ‘খাব’ বলে এক বিশেষ উদ্দেশ্য জানিয়ে দেব। এভাবে মানুষের ভাষা সৃষ্টি হল। তাহলে ধ্বনি আসলে বোবা। মানুষের অভিপ্রায়ই তাকে অর্থ দান করে। ধ্বনিগুলোর অর্থবহতা একান্তভাবে স্থানিক বা গোত্রিক চুক্তি-নির্ভর। এইজন্যেই দুনিয়াতে এত ভাষা এবং একের ভাষা অপরের অবোধ্য।
600.00৳ Original price was: 600.00৳ .483.00৳ Current price is: 483.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





