Sale!

বারুদের ফুল

পৃষ্ঠা : 64
কভার : হার্ড কভার
সংস্করণ : ১ম প্রকাশ, ২০২৫
ভাষা : বাংলা

রক্তিম ফুলদানী

আমি বাংলাদেশ;

আমি জ্বলে-পুড়ে ভেঙে-গড়ে

বেঁচে থাকা ধ্বংসাবশেষ।

আমি বাংলাদেশ;

দুঃখিনী মায়ের যতনে পালিত

ত্যাগের ঐ আদরিণী,

লাখো শহীদের ঝরে যাওয়া প্রাণ

তুলে রাখা ফুলদানী।

আমি বাংলাদেশ;

রয়েছে আমার অনেক মান,

আমাকে রক্ষা করতে

সাঈদ, ফাইয়াজ, মুগ্ধসহ দিলো শতজন প্রাণ।

আমি বাংলাদেশ ;

নিষ্পাপ শিশু; আহাদ, রিয়া,

হুসাইনদের তপ্ত খুনে মিশ্রিত মোর মাটি।

আশ্রয় নামক কোমল শব্দে

শত্রুরা বানালো মোরে ঘাঁটি।

আমি অব্যক্ত বেদন পুষছি মনে,

করছি ধারণ বক্ষে,

অত্যাচারীর নিপীড়ন থেকে

পাবো কি কভু রক্ষে!

Original price was: 240.00৳ .Current price is: 168.00৳ .

30%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top