নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

বান্দার ডাকে আল্লাহর সাড়া

পৃষ্ঠা : 360
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2019
ভাষা : bangla

 দুআ, যিকর ও রুকইয়ার উপরে বিশ্বে সর্বাধিক পঠিত ‘আয যিক্‌র ওয়াদ দুআ, ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ’ বইটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ ‘বান্দার ডাকে আল্লাহর সাড়া’।

বইটির বৈশিষ্ট্য :

• প্রতিটি দুআ ও যিকরের প্রেক্ষাপট উল্লেখ করে পূর্ণাঙ্গ হাদীসের অনুবাদ করা হয়েছে। যার ফলে নবি ﷺ কোন সময়ে, কোন পরিস্থিতিতে দুআ ও যিকরগুলো বর্ণনা করেছেন, তা আমাদের সামনে স্পষ্ট হবে।

• কিতাবটিতে দুআ ও যিকরের মহত্ব, গুরুত্ব, দুআ কবুলের শর্ত, সময়, স্থান নিয়মকানুন ও দুআ কবুল না হওয়ার কারণ এবং পাশাপাশি কুরআন-সুন্নাহ’য় বর্ণিত রুকইয়াগুলো আলাদা অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যেগুলো পাঠের মাধ্যমে আমরা জিন-জাদু-বদনজর ইত্যাদি থেকে সুরক্ষিত থাকতে পারব ইন শা আল্লাহ।

• কিতাবটিতে দুআগুলো লাইন-বাই-লাইন অনুবাদ করা হয়েছে, যাতে পাঠকগণ প্রতিটি লাইন বাংলার সাথে মিলিয়ে বুঝে বুঝে পড়তে পারেন।

• এই বইটির নির্বাচিত কিছু হাদীস নিয়েই নিয়েই লেখক ‘হিসনুল মুসলিম’ নামক যিকরের কিতাবটি সংকলন করেছিলেন।

• প্রতিটি হাদীসের মান নির্ণয় করে দেওয়া হয়েছে। পাঠক চাইলেই মূলসূত্র মিলিয়ে দেখতে পারবেন।

• দুআ, যিকির, ওযীফা, রুকইয়া ইত্যাদি বিষয়ের হাদীসের বিস্তৃত বর্ণনা স্থান পাওয়ায় একটি পূর্ণাঙ্গ দুআর বই হিসেবে মুসলিম সমাজে সমাদৃত হয়েছে।

• বহুলপঠিত এই কিতাবটি এ যাবৎ প্রায় ৪০টি ভাষায় অনুবাদ করা হয়েছে।

 

Original price was: 500.00৳ .Current price is: 385.00৳ .

23%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top