Sale!

বাংলা কাব্যের স্বরূপ ও সিদ্ধি-অন্বেষা

প্রকাশনী :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2020

দীর্ঘ পথপরিক্রমায় বাংলা কবিতা একুশ শতকে এসে নানা ভাব-ভাবনায় চর্চিত-কর্ষিত হচ্ছে। কখনো ধর্মীয় গীতের সুর-মূর্ছনায়,কখনো ধর্মের সঙ্গে সমাজজীবনের সংযোজনায় এর বিষয়-কাঠামো নির্মিত হয়েছে। বৈজ্ঞানিক চিন্তা,দার্শনিক প্রজ্ঞা,শিল্পকলার প্রণোদনা এবং আধুনিক ইউরোপীয় সাহিত্যের ভাবাদর্শেও পরিপুষ্ট হয়েছে কবিতার ভেতর-বাহির। কাহ্নপা,বড়–চন্দ্রীদাস,চন্দ্রীদাস,জ্ঞানদাস,আলাওল,মুকন্দরাম চক্রবর্তী,ভারতচন্দ্র রায়গুণাকর,ঈশ্বরগুপ্ত,মধুসূদন,রবীন্দ্রনাথ,নজরুল,জীবনানন্দ দাশ,সুধীন্দ্রনাথ,বিষ্ণু দে,শামসুর রাহমান,আল মাহমুদ প্রত্যেকেই যুগের প্রতিনিধি হয়ে প্রতিভার সঙ্গে সাধনার সমন্বয়ে বাংলা কবিতার রূপকাঠামোকে করেছেন সমৃদ্ধ। পয়ার-ত্রিপদীর চালে,স্বরবৃত্ত-মাত্রাবৃত্তের ঢঙে এবং অমিত্রাক্ষরের গভীর ভাবোদ্দীপনার পথ ধরে গদ্যছন্দ ও ফর্মভাঙার যুগ পর্যন্ত বাংলা কাব্যের যে রূপকাঠামো গড়ে উঠেছে,তা কবিদের দীর্ঘ অধ্যবসায় ও নিত্য নতুন পরীক্ষা-নিরীক্ষা এবং অন্বীক্ষার ফসল। এক কথায় এ গ্রন্থ বাংলা কাব্যের স্বরূপ অন্বেষণ-প্রয়াসে সমৃদ্ধ। গ্রন্থের পাতায় পাতায় ছড়িয়ে আছে প্রতিশ্রতিশীল গবেষক এম আবদুল আলীমের গভীর অনুসন্ধিৎসার ছাপ,যা পাঠককে বাংলা কাব্যের নান্দনিক ভুবনের স্বরূপ-সন্ধানে সহায়তা করবে।

Original price was: 300.00৳ .Current price is: 250.00৳ .

17%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top