
বাংলা কবিতায় ভ্রমণ ও পর্যটন
কবি কাজী রহিম শাহরিয়ার রচিত ‘বাংলা কবিতায় ভ্রমণ ও পর্যটন’ গ্রন্থটি সমকালীন পর্যটনের গন্তব্য ও তার সুনিপূণ বর্ণনার এক ঋদ্ধ-রচনা।গ্রন্থটি অপার সৌন্দর্যমণ্ডিত শ্যামল-সবুজ এ বাংলাার অপরূপ রূপমাধুরীতে অবলম্বন করে অসংখ্য কবির রচনার নির্যাস নিয়ে হয়ে উঠেছে উজ্জ্বল,অসাধারণ।এ অনন্য গ্রন্থের জন্য তাঁকে আন্তরিক অভিবাদন জানাই। বাংলা ভাষার প্রায় সব কবির কবিতায় বাংলার যে বিমুদ্ধ বর্ণনা ফুটে উঠেছে তা ভীষণ প্রাণস্পর্শী। এ বইটি একদিকে যেমন কবিদের দেশবন্দনাকে পাঠকের সামনে নিয়ে এসেছে,তেমনি দিয়ে এসেছে বর্ণিল সব জায়গায় পর্যটনের আহবান।বাংলাদেশজুড়ে যে অগণিত পর্যটন-আকর্ষণীয় স্থান রয়েছে,তার প্রায় সবটুকুর অপরূপ বর্ণনা রয়েছে বইটিতে।নিপূণ বর্ণনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম,রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ,পল্লীকবি জসিম উদ্দিন থেকে শুরু করে হালের কবিদের রচনায় সারা বাংলাদেশ উঠে এসেছে এক মলাটের ভিতরে-এ এক অনন্য প্রাপ্তি।
200.00৳ Original price was: 200.00৳ .150.00৳ Current price is: 150.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই