নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

বাংলার লোকশিল্প

প্রকাশনী :
পৃষ্ঠা : 352
ভাষা : bangla

ফ্ল্যাপে লিখা কথা মানবগোষ্ঠীর সামাজিক প্রত্নতাত্ত্বিক,নৃতাত্ত্বিক,জাতিতাত্ত্বিক ও ধর্মীয় উপাসনায়,দৈনন্দিন কাজকর্মে বা স্বীয়জীবনের সার্বিক প্রয়োজনের তাগিদে নিত্যব্যবহার্য দ্রব্য সামগ্রীতে শিল্পরস এবং নান্দনিকতায় সম্পৃক্ত থেকে শত-সহস্র বছরের ব্যবধানে বাংলার সকল অঞ্চলে বংশ-পরম্পরায় চলমান এই লোকশিল্প। মানুষের জন্য লোকশিল্প আবার লোকশিল্পের জন্য মানুষ। লোকশিল্পের সংজ্ঞা লুক্বায়িত রয়েছে। মানবসভ্যতার বহুবিধ স্তরে ক্রম-বিকাশের সাথে শিল্পকর্ম সৃষ্টির তারতম্য ঘটে থাকলেও এটি মূল ধারা থেকে কখনো বিচ্যুত হয়নি। সুন্দর দৃষ্টিনন্দন শিল্পকর্ম মানুষ দীর্ঘকালধরে ব্যবহার করে থাকে,যা সবার ভালো লাগে,যা দৃষ্টিনন্দন,যা মনে-প্রাণে এক অপরূপ ও আনন্দ সৃষ্টি করে- যা সুষমামণ্ডিত সেটিই যথার্থ উৎকর্ষ শিল্পসামগ্রী ব্যবহারের মাধ্যমে জন্ম দিয়েছে এই লোকশিল্প। লোকশিল্প মানুষের জাতিভেদ শ্রেণীবিন্যাসকে ভুলিয়ে সার্বজনীন গ্রহণযোগ্যতার স্থান দখল করে লোকজীবন ও লোকশিল্পের সম্পর্ক এক ও অবিচ্ছেদ্য বলে গণ্য করেছে। বাংলার লোকশিল্প গ্রন্থে বিদ্যায়তনিক পদ্ধতি অনুসরণ করা হয়। গ্রন্থটির বিভিন্ন অধ্যায়ে বর্ণিত শিরোনামা সংক্ষিপ্ত সময়ে পাঠ ও পঠনে বিষয়টির ওপর ধারণা পাওয়া সম্ভব হবে। অত্র গ্রন্থটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী,পাঠক গবেষকদের লোকশিল্প সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবে।

Original price was: 400.00৳ .Current price is: 275.00৳ .

31%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top