Sale!

বাংলায় মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস (মধ্যযুগের বাংলার ইতিহাস : ১২০৫-১৭৫৭ খ্রি.)

প্রকাশনী :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2022
ভাষা : বাংলা

মধ্যযুগের (১২০৫-১৭৫৭ খ্রি.) বাংলার ইতিহাসের ওপর ছাত্র-ছাত্রী এবং সামগ্রিকভাবে আমাদের জ্ঞান ভাসাভাসা। এই সময়কালের ইতিহাসের ওপর গবেষকের সংখ্যাও দেশে নিতান্তই কম। এর দুটি কারণ। একটি উপকরণসূত্রের অভাব, এবং অন্যটি ক্লাসিক্যাল ভাষাজ্ঞানের প্রতি অনীহা। আমরা বাংলাদেশী। আমাদের অতীত ইতিহাস সম্পর্কে জানা জরুরী বিশেষত: আমাদের ছাত্র-ছাত্রীদেরকে সৃজনশীল গ্রন্থের দিকে ফিরানো প্রয়োজন। বাজারে প্রচলিত নোট-গাইড বই পড়া আমাদের ছাত্র- ছাত্রীদের এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। এদিক থেকে অত্র বইটি অধ্যয়ন একান্ত প্রয়োজনীয়।

আরো লক্ষ্যণীয়, এ. কে. এম. আবদুল আলীম রচিত ‘ভারতে মুসলিম শাসন-ব্যবস্থার ইতিহাস’ শিরোনামে একটি বই ১৯৭৬ খ্রিস্টাব্দ থেকে বাজারে আছে। কিন্তু এককভাবে শুধু মধ্যযুগের বাংলার মুসলিম শাসন-ব্যবস্থার ওপর গ্রন্থ প্রণয়ন হবে না তা কেমন কথা। বর্তমান ইতিহাস গবেষক দীর্ঘ ৩৬ বছরের অধ্যাপনার জ্ঞানে সঞ্চিত হয়ে অত্র গ্রন্থটি রচনা করেছেন। গ্রন্থটি বিপুল তথ্যে সমৃদ্ধ একটি ব্যতিক্রমী রচনা। জ্ঞানসমৃদ্ধ এই গ্রন্থটি জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সহায়ক গ্রন্থ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Original price was: 400.00৳ .Current price is: 345.00৳ .

14%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top