নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

বাংলাদেশ ভ্রমণসঙ্গী

প্রকাশনী :
পৃষ্ঠা : 428
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 3rd Printed, 2017
ভাষা : বাংলা

ফ্ল্যাপে লেখা কিছু কথাভ্রমণ এমন একটি বিষয় যা প্রত্যেক মানুষকেই আকর্ষণ করে। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি ভ্রমণে আগ্রহী নন। মানুষ সময় সুযোগ পেলেই পরিবার-পরিজন নিয়ে কিংবা মনের খোরাক মেটানোর জন্য বেরিয়ে পড়েন ভ্রমণে। বিদেশে মানুষ সাপ্তাহিক ছুটিগুলোতে দলবল বেঁধে ঘুরতে বের হয়। এসময় তাদের সাথে ভ্রমণের অন্যতম অনুষঙ্গ হিসেবে থাকে ম্যাপ, ভ্রমণগাইডসহ আরও নানা কিছু। অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ।তবে প্রাত্যহিক চাপে সবার সমানভাবে ভ্রমণ করা সম্ভব হয়ে উঠে না। তারপর আছে অর্থনৈতিক বাঁধা এবং দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলোর তথ্য অপ্রতুলতা। দেশের অধিকাংশ মানুষকে পর্যটনস্পটগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে দেখা যায় যে খুব বেশি পরিচিত এলাকাগুলো ছাড়া তারা আর বেশি জায়গার নাম জানেন না। এটি তাদের দোষ নয় বরং দেশের ভেতর ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো সম্পর্কে তথ্যের অভাবেই তাদের অজ্ঞানতার কারণ। অথচ দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য দেখবার মতো জায়গা। এসব কথা ভেবেই ভ্রমণপিপাসু মানুষদের জন্য মাসিক ভ্রমণচিত্র সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশ ভ্রমণসঙ্গী নামে অসাধারণ এক ভ্রমণগাইড। এতে পুরো দেশের সম্পর্কে বিস্তারিত তথ্য, ৬৪টি জেলার মানচিত্রসহ প্রতিটির ভেতর আলাদা আলাদা করে পর্যটনস্পটগুলোর বর্ণনা ও স্থাগুলোতে যাবার দিকনিদের্শনা। এছাড়া পাতায় পাতায় রয়েছে পর্যটনস্পটগুলোর অসাধারণ সব ছবি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে আগ্রহীরা অবশ্যই বইটি সংগ্রহে রাখতে চাইবেন নিঃসন্দেহে।

Original price was: 400.00৳ .Current price is: 317.00৳ .

21%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top