Sale!

বাংলাদেশের লোকধর্ম – ১ম খণ্ড

প্রকাশনী :
পৃষ্ঠা : 500
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2020
ভাষা : bangla

লোকধর্মের মধ্যে নিহিত যে-সব চিন্তা ,দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও অনুরাগ বিচ্ছুরিত হতে দেখি তা ভিন দেশ থেকে আমদানিকৃত নয় ।একদিন এ দেশের জল-হাওয়ায় তার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল।এখন দেশের মানুষের চিন্তাশীল মন ও মননের ক্ষেত্রে যদি গভীর মমত্ববোধ না জাগে তা হলে আমাদের পূর্ব প্রজন্মের বাস্তুভিটে প্রাশ্চাত্য সংস্কৃতির আঘাতে ,দূর্বিপাকে টলে উঠবেই । সংস্কৃতির সদগুণকে আশ্রয় করে ঐতিহ্যের যে প্রত্যয় গড়ে ওঠে তা-ই ঠিক করে দেয় একটি জাতির নিজস্ব পরিচয় ।এই পরিচয়কে ধরে রাখতে হলে চাই লোকসংস্কৃতির পাঠ।আর তাই লোকসংস্কৃতির অংশ হিসেবে ‘বাংলাদেশের লোকধর্ম-১ম খণ্ডে’ প্রকৃতজনের ভাব-ভাবনা ,কীর্তি ও কাহিনী লিপিবদ্ধ করার চেষ্টা করেছি।এখানে ভগবানিয়া বলাহাড়ি,মতুয়া,রাই রসরাজ,ও পাগলাচাঁদ নামের পাঁচটি লোকধর্ম নিয়ে পৃথক পৃথক আলোচনা রয়েছে।এই গ্রন্থে প্রতিটি লোকধর্মের দর্শন ,সামাজিক আচার সংস্কার,দৈনন্দিন জীবন পরিচয় ,ধর্মীয় অনুষ্ঠান ,তীর্থ ও পীঠস্থান,অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে তুলনামূলক আলোচনা এবং আধ্যত্নিক গুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা রয়েছে। আজ পাশ্চাত্য ও পশ্চিমা জনেরা চিন্তায় এত উন্নত এর কারণ তারা তাদের আধুনিক চিন্তার সঙ্গে সংস্কৃতির লোকায়ত ধারার তাৎপর‌্য করতে চেষ্টা করেছেন।তারা দেশীয় সংস্কৃতির নিদর্শন সংগ্রহে আত্নোসর্গ করেছেন।আমরা তা পারিনি।এজন্য পদে পদে আমাদের হোঁচট খেতে হয়,আত্নপরিচয়ের সংকটে ভুগতে হয় ।আজ তাই দেশীয় ভাব-ভাবনার অনুপ্রাণিত হয়ে আমাদের আত্ননুসন্ধানের প্রয়োজন রয়েছে।প্রয়োজন রয়েছে লোকসংস্কৃতি অনুশীলনের মধ্য দিয়ে স্বদেশনুরাগ ও স্বাজাত্যবোধ জাগ্রত করার।

Original price was: 800.00৳ .Current price is: 580.00৳ .

28%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top