
বাংলাদেশের নগর: উদ্ভব ও বিকাশ
প্রাচীন সংস্কৃতভাষী বহিরাগত ইন্দো-ইওরোপীয় আর্য জনগোষ্ঠীর ব্যবহৃত পুর> নগর> নগরী শব্দ থেকে urbanization > নগরায়ন শব্দের উৎপত্তি। এটি মূলত এমন একটি ধারণা এবং পদ্ধতি যা একদল মানুষের জন্য একটি স্থায়ী বসতি গড়ে তোলার ক্ষেত্রে কতিপয় শর্ত আরোপ করে। এ শর্তগুলো বজায় থাকলে একটি জনবসতি পৌর আমেজসমৃদ্ধ হয়ে rural > গ্রামীণ লক্ষণসমূহ থেকে বেরিয়ে আসে। ভি. গর্ডন চাইল্ডের অভিমতে এ ধরনের দশটি শর্তের উল্লেখ রয়েছে; যথা-জনবসতি,কৃষকের উদ্বৃত্ত ফসলে জীবন ধারণকারী অনুৎপাদী শ্রেণীভুক্ত মানুষের সমাবেশ,দেবতা অথবা স্বর্গীয় নেতৃত্বে আস্থা আরোপ,ইমারতসমূহ,শাসকশ্রেণীর উপস্থিতি,লিপির উদ্ভাবন,জ্ঞানচর্চা,বিজ্ঞান সংশ্লিষ্টতা,কারিগরি কুশলতার ওপর গুরুত্বারোপ,বৈদেশিক বাণিজ্য ও ব্যবসায়িক মনোবৃত্তি। ১ কিন্তু তাঁর বক্তব্যকে কোনো কোনো পণ্ডিত নানাভাবে সমালোচনা করে নগরায়নের পটভূমিকে অর্থনৈতিক,সামাজিক,রাজনৈতিক,ধর্মীয় ও ঐতিহাসিক বিবর্তন প্রভৃতি বিবিধ আঙ্গিকে ব্যাখ্যা করতে A প্রয়াসী হয়েছেন।
300.00৳ Original price was: 300.00৳ .231.00৳ Current price is: 231.00৳ .
23%
ছাড়
আপনার পছন্দের আরও বই





