
বাংলাদেশের আদিবাসীদের কথা
ফ্ল্যাপে লিখা কথা ‘বাংলাদেশের আদিবাসীদের কথা’ বইটিতে এ দেশের বসবাসরত ২০ টির অধিক জাতি ও নৃতাত্বিক জনগোষ্ঠীর বিভিন্ন দিক সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা তুলে ধরা হয়েছে। সুদীর্ঘকাল থেকে অসংখ্যক জনগোষ্ঠীর পদচারণায় মুখর এই জনপদ। একমাত্র ইংরেজ ব্যতীত আর সকল মানব গোষ্ঠী এই দেশের রুপ-রস-গন্ধের সাথে মিশে গেছে। শেকড়ের সাথে তরলায়িত হয়ে তারা আজ গর্বিত বাংলাদেশের অবিচ্ছেদ অংশ। এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালির পাশাপাশি চাকমরা,মরমা,মণিপুরী,গারো,সাঁওতাল,রাখাইন,টিপরাসহ বিভিন্ন জনগোষ্ঠী অনিন্দ সুন্দর আবাস গড়ে তুলেছে । বঙ্গ,বাংলা,বঙ্গদেশ বা বাংলাদেশে তাদের আগমনকালও বিভিন্ন। প্রায় চার হাজার বছর পূর্বে আর্য জাতি ভারত বর্ষে আগমন করে । তারা অনেক চেষ্টা করেও বঙ্গদেশে প্রবেশ করতে পারেনি। আদি বাঙালিদের প্রতিরোধের মুখে তাদের অগ্রযাত্র ব্যহত হয়। কালক্রমে বাঙ্গালী জাতি বাংলায় উন্নত কৃষ্টি-সংস্কৃতি-সভ্যতা গড়ে তোলে। পুন্ড্র,পাহাড়পুর ,ময়নামতি প্রভৃতি স্থানের সভ্যতা এখানে বাঙ্গালীর প্রাচীনত্ব প্রমাণ করে। ইদানিং উয়ারী বটেশ্বরে সভ্যতাকে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বাঙালী সভ্যতাকে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার সমকক্ষ আসনে উপনীত করেছে। বাঙালির অনেক পরে চাকমা,মারমা,রাখাইন,গারো,মণিপুরী,সাঁওতাল জনগোষ্ঠী বাংলাদেশে আগমন করে। কালের বিচারে তারাও আজ এই দেশে প্রাচীন। কিন্তু কোন একটি দেশে বর্তমান বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে যারা অপেক্ষাকৃত আদি বা প্রথম থেকে বাস করছে তারাই আদিবাসী। ‘Ab origin es বা ‘Indigenous আভিধানিক অর্থ হচ্ছে ‘from the beginning’ এই অর্থে বাংলাদেশে আদি বা প্রথম বসবাসকপালী হচ্ছে ‘বাঙালী’ জনগোষ্ঠী। সুতরাং যুক্তিসঙ্গত কারনেই ,বাংলাদেশের আদিবাসী হচ্ছে বাঙালি। কেউ কেউ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী চাকমা,মারমা,গারো,সাঁওতাল,প্রভৃতির যারা সাংস্কৃতিক দিক থেকে অনগ্রসর তাদেরকে বাংলাদেশের আদিবাসী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। কিন্তু প্রকৃত সত্যকে আড়াল করা যায়না। এই মানসে আলোচ্য গ্রন্থ বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে এবং বাংলাদেশের আদিবাসী সম্পর্কে পাঠক সমাজের জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গিকে আরো প্রসারিত করার দিগন্ত উন্মোচনের চেষ্টা করা যায়। ভূমিকা সম্প্রতি উয়ারী বটেশ্বরে প্রত্নতাত্তিক আবিষ্কার এটাই প্রমাণ করেযে,বাংলাদেশের সভ্যতা অতি প্রাচীন। কালের পরিক্রমায় এ অঞ্চলে বহু জনগোষ্ঠীর আগমন হয় এবং এই বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মিলিত ধারায় সমৃদ্ধ আজকের বাংলাদেশ। আয়তনে বাংল
350.00৳ Original price was: 350.00৳ .242.00৳ Current price is: 242.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই




