নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

ফিরে দেখা ব্যাংকিং জীবন

পৃষ্ঠা : 160
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st published, 2025

একজন কর্মজীবী মানুষের কর্মজীবনের সুখ-দুঃখের গাথা, আনন্দ-বেদনার সঠিক মূল্যায়ন বা ব্যাখ্যা-বিশ্লেষণ করা সম্ভব হয় তার অবসর জীবনে। তখন চাকরিকালীন সময়টাকে মনে হয় জীবনের স্বর্ণালি সময়ের একটা বড় অধ্যায়, ইচ্ছে করলেই সে সময়টায় আর ফিরে যাওয়া যায় না, ফিরে পাওয়া যায় না ঐ সময়ের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা আনন্দ সম্ভারগুলো। এই পটভূমে অবসর সময়টা একেক মানুষের কাছে একেক আঙ্গিকে ধরা দেয়। কারও কাছে উপভোগ্য হয় অবসর জীবন, কারও অবসর জীবন বেদনা আর তিক্ততায় ভরে ওঠে। এসবকিছুর উর্ধ্বে চাকরি জীবনের স্মৃতিচারণ তাকে ভাসিয়ে নিতে পারে অনাবিল এক আনন্দ জগতে।

ফিরে দেখা ব্যাংকিং জীবন মানে আমার ব্যাংকে চাকরিকালীন সময়কে নিয়ে লেখা স্মৃতিচারণ। আমরা সবাই জানি ব্যাংকিং একটা নীরস কাঠখোট্টাহীন বিষয়। তাই বইয়ের নাম দেখে অনেকে মনে করতে পারেন এই বইটিও তেমনি। আমি বলব, মোটেও না। কাউকে ব্যাংকিংয়ের জ্ঞান দেওয়া এই বইয়ের উদ্দেশ্য নয়। আমার সুদীর্ঘ চাকরি জীবনে ব্যাংকে নিত্যদিনের কাজ করতে গিয়ে যেসব চমকপ্রদ ও নতুনত্বে ভরপুর ঘটনার সম্মুখীন হয়েছি আমি, সেই ঘটনাগুলোকে স্থান দেয়া হয়েছে এই বইয়ে।

Original price was: 400.00৳ .Current price is: 285.00৳ .

29%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top