নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

ফিকহুস সুন্নাহ ১ম খন্ড

কভার : হার্ড কভারভাষা
ভাষা : বাংলা

“ফিকহুস সুন্নাহ ১ম খন্ড” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ

আমাদের স্রষ্টা, প্রতিপালক ও প্রভু মহান আল্লাহ্ই সমস্ত প্রশংসার মালিক। আমাদের প্রতি তাঁর দয়া ও অনুগ্রহ সীমাহীন অবারিত। সালাত ও সালাম আমাদের নেতা ও পথ প্রদর্শক আখেরি নবী মুহাম্মদ রসূলুল্লাহ সা.-এর প্রতি।

মহান আল্লাহর অশেষ রহমতে সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী রিসার্চ একাডেমী আধুনিক কালের প্রখ্যাত ফকীহ্ ও শরিয়া বিশেষজ্ঞ আল উস্তায় সাইয়্যেদ সাবেক প্রণীত ফিহুস্ সুন্নাহ গ্রন্থখানি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ ও সম্পাদনা শেষ করে বাংলাভাষী পাঠকগণের উদ্দেশ্যে প্রকাশ করছে। গ্রন্থটি তিন খণ্ডে প্রকাশিত।

এ গ্রন্থটি ফিকহ শাস্ত্রের এক অমর কীর্তি । শহীদ হাসানুল বান্নার অনুরােধ, উৎসাহ ও পরামর্শে আল উস্তায সাইয়্যেদ সাবেক গ্রন্থটি প্রণয়ন করেন। গ্রন্থখানি আধুনিক বিশ্বে ইসলামের অনুসারী (Practicing Muslim) শিক্ষক ও ছাত্রদের গাইড বই।

ফিক্হ শাস্ত্রের ইতিহাসে এ গ্রন্থটি একটি মাইলস্টোন হয়ে থাকবে। এ যাবত সাধারণত মাযহাব ভিত্তিক ফিকহ গ্রন্থাবলি রচিত হয়ে আসছে। কিন্তু এ গ্রন্থটির বৈশিষ্ট্য সেসব গ্রন্থ থেকে ভিন্ন এবং উজ্জ্বল। সংক্ষেপে এ গ্রন্থের বৈশিষ্ট্যসমূহ হলাে :

০১. এটি কোনাে মাযহাব ভিত্তিক ফিকহ গ্রন্থ নয় ।

০২. এটি দলিল ভিত্তিক ফিক্‌হ গ্রন্থ।

০৩. শরয়ী বিধি বিধান আলােচনার ক্ষেত্রে প্রথমেই সংশ্লিষ্ট স্বব্যাখ্যাতআয়াতসমূহ উল্লেখ করা হয়েছে।

০৪. বিধান আলােচনার ক্ষেত্রে দ্বিতীয়ত রসূলুল্লাহ সা.-এর সংশ্লিষ্ট সুন্নাহ উল্লেখ করা হয়েছে। উদ্ধৃত করা হয়েছে সে সংক্রান্ত হাদিস সমূহ।

০৫. সাহাবায়ে কিরামের আছার উল্লেখ করা হয়েছে।

০৬. ইজতিহাদ কিয়াস এবং ব্যাখ্যা সাপেক্ষ আয়াত ও হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তাবেয়ী ও তাবে তাবেয়ী মুজতাহিদগণের ব্যাখ্যা ও মতামত উল্লেখ করা হয়েছে।

০৭. পরবর্তীকালের মুজতাহিদ ফকীগণের মতামত উল্লেখ করা হয়েছে।

০৮. বিভিন্ন মাযহাবের এবং মাযহাবের ইমামগণের মতামত উল্লেখ করা হয়েছে।

০৯. যেসব ক্ষেত্রে প্রযােজ্য ও প্রাপ্ত হয়েছে, বিভিন্ন ইসলামী আদালতের রায় ও পর্যবেক্ষণ উল্লেখ করা হয়েছে।

১০. কোথাও কোথাও অগ্রাধিকারযােগ্য মত ও পথের নির্দেশনা দেয়া হয়েছে।

Original price was: 800.00৳ .Current price is: 580.00৳ .

28%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top