নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

প্লেটো ও এরিস্টটলের রাজনৈতিক চিন্তা

প্রকাশনী :
পৃষ্ঠা : 456
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2023
ভাষা : bangla

যাঁরা বাংলায় রাজনীতি অধ্যায়ন করেন,তাদের জন্য প্রাচীন গ্রীসের চিন্তানায়কদের ধ্যানধারণা সম্পর্কে কিঞ্চিৎ আভাস দানের বাসনা নিয়ে ‘প্লেটো ও এরিস্টটলের রাজনৈতিক চিন্তা’ রচনায় লেখক হাত দিয়েছিলেন। গ্রন্থখানি রচনায় তিনি মৌলিকতা জাহির করার চেষ্টা করেননি,যাঁরা আর্নেস্ট বার্কার-এর রচিত ‘পলিটিকাল ঘট অব প্লেটো অ্যান্ড এরিস্টটল’ পাঠ করেছেন,তাঁরা সহজেই ধরতে পারবেন,গ্রন্থখানি বিশেষ করে শেষের দিকে তারই ছায়া অবলম্বনে লিখিত। গ্রন্থের পরিকল্পনা ও যুক্তিধারায় তিনি বার্কারকে অনুসরণ করেছেন; স্পষ্ট কারণেই এতদুদ্দেশ্যে বহুলপঠিত একখানি প্রামাণ্য গ্রন্থের অনুসরণ করাই লেখকের কাছে ভালো মনে হয়েছে। কিন্তু পাঠক এও দেখতে পাবেন,যথাস্থানে তাঁর নিজস্ব যুক্তিধারা,সিদ্ধান্ত ও আধুনিক বন্ধু পরিবেশনের ত্রুটি হয়নি। তিনি সর্বদা মনে রেখেছেন বার্কারের গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৬ খৃষ্টাব্দে। বলা যায় বর্তমানে এরকম একটি সংস্করণের খুব প্রয়োজন হয়ে পরেছিল। এ বই-এর প্রথম প্রকাশের পরের সংস্করণগুলিতে ত্রুটি থেকে গিয়েছিল। সেসব ত্রুটি দূর করার সুযোগ নেওয়া হয়েছে এ সংস্করণটিতে। প্রথম প্রকাশে বই-এর শেষের দিকে গ্রন্থপঞ্জি (Bibliography) সংযোজিত ছিল এবং নির্ঘণ্টও সংযোজিত ছিল। সেসবও এই সংস্করণে ফিরে এসেছে। আমরা আনন্দিত যে এই বই-এর পাঠক আগের চেয়ে এখন -বেশি উপকৃত হবেন ।

Original price was: 800.00৳ .Current price is: 564.00৳ .

30%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top