Sale!

প্লেটোর ইউটোপিয়া ও অন্যান্য ‍প্রসঙ্গ (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)

কভার : হার্ড কভার
সংস্করণ : 3rd printed, 2012

দর্শনের ইতিহাসে সন্দেহাতীতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অন্যতম গ্রীক দার্শনিক প্লেটো সম্পর্কে বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের অভিমত ও মূল্যায়নের গুরুত্ব নিয়ে কোনাে বিতর্কের অবকাশ নেই। রাসেল তার বিখ্যাত ‘হিস্টরি অব ওয়েস্টার্ন ফিলােসফি’ গ্রন্থে ছয়টি আলাদা আলাদা প্রবন্ধে প্লেটোর দার্শনিক,রাজনৈতিক ও নৈতিক চিন্তাভাবনার পর্যালােচনা ও মূল্যায়ন করেছেন সহজ সাবলীল ও প্রাঞ্জল ভাষায়। বর্তমান গ্রন্থটি রাসেলের সেই ছয়টি প্রবন্ধের অনুবাদ। বাংলা ভাষাভাষী দর্শনের ছাত্র শিক্ষক এবং সাধারণ দর্শন-অনুরাগীদের জন্য অনূদিত এই প্রবন্ধগুলি প্লেটোকে বুঝতে সহায়ক হবে। আর প্লেটো শুধু একজন ব্যক্তি-দার্শনিক বলে নয়,তার সময়ে তার দেশ সমাজ এবং পরবর্তী প্রায় দুই হাজার বছর ধরে সমগ্র পৃথিবীর মননশীলতায়,নৈতিকতায়,ধর্মচিন্তায়,বিজ্ঞানচর্চায় এবং রাজনৈতিক কর্মকাণ্ডে তার যে প্রবল প্রভাব পড়েছে এবং এখনাে যে-প্রভাবের অনেকটা অটুট রয়েছে,সে বিবেচনায়ও আধুনিক মানুষের জন্য প্লেটোকে অনুধাবন ও উপলব্ধি করা জরুরি। প্রাচ্যে এবং পাশ্চাত্যে ভিন্ন ভিন্ন ভাবনাপ্রবণতা ও চিন্তা পদ্ধতির কারণে প্লেটোকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা ও উপলব্ধি করার প্রয়াস লক্ষণীয়। ভিন্ন ভিন্ন,এমন কি বিপরীত দৃষ্টিকোণ থেকেও প্লেটোকে বিচার করার প্রবণতা বিদ্যমান। প্লেটোকে নিয়ে তাই আলােচনা এত বিপুল ও বহুমুখী। এই বিপুল ও বহুমুখী আলােচনার খুব সামান্যই অবশ্য বাংলা ভাষায় পাওয়া যায়। প্লেটো সম্পর্কে বার্ট্রান্ড রাসেলের অভিমত ও পর্যালােচনার এই বঙ্গানুবাদ শুধু প্লেটোকেই বিশদ জানার সুযােগ করে দিল না,বাংলায় দর্শনালােচনার জগতের সীমাহীন দৈন্যের কিছুটা অন্তত দূর করল। রাসেলের ইংরেজি গদ্যের অসাধারণ প্রাঞ্জলতা এবং আলােচনার সহজবােধ্যতা ও সুখপাঠ্যতা বাংলায় অটুট রাখার দুঃসাধ্য কাজটি সম্পাদিত হয়েছে। অনুবাদকের হাতে। উদার যুক্তিবাদী ইতিহাসনিষ্ঠ আধুনিক দার্শনিক বার্ট্রান্ড রাসেলের দৃষ্টিতে প্রাচীন গ্রীক দার্শনিক প্লেটোর আধা-যুক্তিবাদিতা ও আধা-মরমীবাদ যেভাবে ধরা পড়েছে এবং রাসেল যে-ভাষায় তা পণ্ডিত-অপণ্ডিত নির্বিশেষে সকল সাধারণ জ্ঞানানুরাগীর জন্য প্রকাশ করেছেন,তার বঙ্গানুবাদ বাংলা ভাষার শক্তিমত্তার এক অনন্য দৃষ্টান্ত।

Original price was: 100.00৳ .Current price is: 83.00৳ .

17%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top