প্রোগ্রামিংয়ের জিরো টু হিরো প্যাকেজ
হাবলুদের জন্য প্রোগ্রামিং:
আমি প্রোগ্রামিং পারবো কী করে, ক্লাসের পড়াই তো পারিনা ঠিক মতো। পরীক্ষায় টেনেটুনে পাশ করাই তো আমার জন্য দুঃসাধ্য। প্রোগ্রামিং, এগুলো হলো সাইন্সের ছাত্র আর গণিতে ভালো যারা তাদের জন্য।
যারা নিজেদের এমন হাবলু ভেবে বসে আছে। তারা কী দুনিয়ার সবকিছুতেই হাবলু? অবশ্যই না। ক্লাস ফাঁকি দেওয়ার ফন্দি, শর্টকার্টে পাস করার পদ্ধতি, ফ্রেন্ডের পকেট থেকে টাকা খসানোর সিস্টেম, হাবলুদের চেয়ে ভালো কেউ জানে না। তাদের পড়ালেখা মনে না থাকলেও, টিভি সিরিয়ালের কাহিনি, সিনেমার ডায়ালগ, ইন্টারনেটের চিপা-চাপার খবর ঠিকই মনে থাকে। এমনকি এসব জিনিসে চাল্লুদেরও পিছনে ফেলে দেয় তারা। সে জন্যই হাবলুদের মতো করে, চায়ের দোকানের আড্ডার ভাষা দিয়ে প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়েছে। যাতে হাবলুরা হাবলু স্টাইলে প্রোগ্রামিংয়ের মজা পেয়ে এগিয়ে যেতে পারে।
প্রোগ্রামিংয়ের বলদ টু বস:
হাবলুদের মনে মাঝে মাঝে চাল্লুদের পিছে ফেলে এগিয়ে যাওয়ার ইচ্ছা আসে। কিন্তু ভয়, কনফিউশন ও ফাঁকিবাজির কারণে তারা মুখ লুকিয়ে থাকে। মাঝে মাঝে তারা চায় প্রোগ্রামিং করে বলদ থেকে বস হয়ে যেতে। কিন্তু, এই ইচ্ছা কারো কাছেই প্রকাশ করতে পারেনা, কিংবা সঠিক নির্দেশনা পায়না বলে আর তাদের বস হয়ে উঠা হয়না। যেসব হাবলুরা এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত তাদের জন্য ‘প্রোগ্রামিংয়ের বলদ টু বস’ বইটি আদর্শ হতে পারে।
যারা অল্প একটু প্রোগ্রামিং শিখে আর মজা পায় না। অথবা যখনই শিখতে যায়, তখনই প্রোগ্রামিংয়ের মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে লেজ গুটিয়ে পালায়।। তাদেরকে মজায় মাজায় বেসিক ডাটা স্ট্রাকচার, বেসিক এলগোরিদম আড্ডার ছলে শিখানো হয়েছে এই বইটিতে।
600.00৳ Original price was: 600.00৳ .496.00৳ Current price is: 496.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






