Sale!

প্রিয় প্রবন্ধ

প্রকাশনী :
পৃষ্ঠা : 392
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2021
ভাষা : bangla

যে সব প্রবন্ধের লিখনপর্ব প্রভূত আনন্দে সম্পন্ন হয়েছিল সেগুলাের গ্রন্থবদ্ধ রূপকেই প্রিয় প্রবন্ধ নামকরণ করেছেন প্রাবন্ধিক। কালানুক্রমিকভাবে বিন্যস্ত গ্রন্থিত ছাব্বিশটি প্রবন্ধে লেখকের বিগত পঁয়ত্রিশ বছরের মননচর্চা ও গদ্যশৈলীর বিকাশক্রম পরিস্ফুট। কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধ ও গানসহ সংকলিত প্রবন্ধাবলির বিষয়ে যুক্ত হয়েছে সাহিত্যের দু-জন প্রাতিস্বিক শিক্ষকের কথকতাও। সাহিত্যসমালােচকের মূল্যায়নধর্মী বিবেচনায় গ্রন্থভুক্ত অধিকাংশ প্রবন্ধে সুপরিচিত অথবা স্বল্প-পরিচিত সাহিত্যশিল্পীর রচনার অনালােকিত অথবা অকর্ষিত ভুবনে আলাে ফেলেছেন বর্তমান প্রাবন্ধিক। এর ফলে অধিকাংশ প্রবন্ধেই নতুনতর কিছু শক্তি,কিছু অনাবিষ্কৃত সত্য উন্মােচিত হয়েছে। রবীন্দ্রনাথ-নজরুল-জগদীশ-বিভূতিভূষণতারাশঙ্কর-বুদ্ধদেব প্রসঙ্গে প্রাবন্ধিকের নানাবিধ নান্দনিক জিজ্ঞাসা ও বিশ্লেষণধর্মী গদ্য সাহিত্যপ্রেমী পাঠক আর মূল্যায়নপ্রবণ সাহিত্য-গবেষকের মনে নতুনতর চিন্তা জাগিয়ে তুলবে,ভিন্ন আর-এক পাঠনির্মাণে উৎস ও উদ্দীপক হিসেবে ভূমিকা রাখবে। মূল্যায়নধর্মী সাহিত্যবিবেচনা আকৃষ্ট করে যেসব পাঠককে,তাঁদের কাছে গ্রন্থটি সমাদৃত হবে নিঃসন্দেহে।

Original price was: 500.00৳ .Current price is: 400.00৳ .

20%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top