Sale!

প্রিয় নবীজির মুজেযা – দ্বিতীয় পর্ব (কিশোর সিরিজ- ২০)

বিষয় :
পৃষ্ঠা : 64
ভাষা : বাংলা

আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মদ সা. শুধু মানুষের জন্যই নয়, জ্বিনজাতির কাছেও আলোর পথের পথপ্রদর্শক ছিলেন।

.

তাই তার মুজেজা কেবল মানুষই নয়, জ্বিনেরাও দেখেছে এবং তাতে মুগ্ধ হয়ে পরম সম্মানের সাথে ঈমানও এনেছে।

.

‘প্রিয় নবীজির মুজেজা—দ্বিতীয় পর্ব’ বইটিতে তুলে ধরা হয়েছে সেইসব অলৌকিক ঘটনা, যেখানে জ্বিনেরা সরাসরি নবিজির মুজেজা দেখেছে।

.

আর এই বইটি কিশোরদের জন্য উপযোগী করে এক আনন্দময় শৈলীতে গল্পগুলো সহজ ভাষায় সাজানো হয়েছে, যা একদিকে তাদের হৃদয়ে ঈমানের আলো জ্বালাবে, অন্যদিকে নবিজির প্রতি ভালোবাসায় ভরে যাবে।

.

এই বইয়ে কিশোররা জানতে পারবে, কিভাবে জ্বিনরা কুরআন তেলাওয়াত শুনে অভিভূত হয়ে নবিজির প্রতি ঈমান এনেছিল, কীভাবে আল্লাহ তাআলা নবিজি সা.-কে জ্বিনদের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন এবং জ্বিনদের মুখে নবিজির প্রশংসা ও কৃতজ্ঞতার কথাসহ আরও বহু বিস্ময়কর ঘটনা!

.

যার প্রত্যেকটি গল্পে আছে রহস্য, ভালোবাসা ও শিক্ষার আলো।

.

কিশোরেরা যখন নবিজির অলৌকিক ঘটনাগুলো জানবে, তখন বিস্ময়ের সাথে সাথে তাদের অন্তরে জন্ম নেবে নবিপ্রেম, সহজ ঈমান ও ঈমানের গভীর শিক্ষা।

Original price was: 140.00৳ .Current price is: 70.00৳ .

50%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top