নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

প্রান্তিক নৃ-গোষ্ঠীর বিদ্রোহ

প্রকাশনী :
পৃষ্ঠা : 238
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2022
ভাষা : বাংলা

কয়েক বছর আগেও জানতাম বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা ৪৫টি। ২০১৯ সালে সরকার ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম গেজেটভুক্ত করেছেন। সরকারের এ সিদ্ধান্তে আরো ৫টি ক্ষুদ্র জাতির সংখ্যা বেড়ে গেছে। এ জাতিগোষ্ঠীগুলোর বেশিরভাগ এখনো প্রান্তিক পর্যায়ে অবস্থান করছে। তাই এ গ্রন্থে তাদের ‘প্রান্তিক নৃ-গোষ্ঠী’ অভিধায় অভিহিত করা হয়েছে।

খাদ্য, ভূমি, বাসস্থানসহ তাদের অতীতের সুখকর দিনগুলো ফিরিয়ে আনতে অনেকবার প্রান্তিক নৃ-গোষ্ঠীগুলো বিদ্রোহ করেছে। সে বিদ্রোহ ছিল জমিদার, মহাজন ও শাসকশ্রেণির বিরুদ্ধে। জমিদার ও মহাজনদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই শাসকশ্রেণি তাদের পক্ষাবলম্বন করে সেনাবাহিনী লেলিয়ে দিতো। একপর্যায়ে সরাসরি শাসকদের বিরুদ্ধেই হাতিয়ার ধরতে বাধ্য হতো প্রান্তিক নৃ-গোষ্ঠীগুলো। এ গ্রন্থে শুধু কোম্পানি শাসনামল থেকে ব্রিটিশ শাসনামলের শেষাবধি বর্তমান বাংলাদেশে বসবাসরত প্রান্তিক নৃ-গোষ্ঠীগুলোর বিদ্রোহ অর্ন্তভুক্ত করা হয়েছে। সে বিদ্রোহগুলোর ধারাবাহিক বর্ণনা ও এর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ এ গ্রন্থের মূল বিষয়। পাশাপাশি প্রান্তিক নৃ-গোষ্ঠীগুলোর পরিচিতি ও নৃতাত্তি¡ক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত আলোচনাও রয়েছে। এদের মধ্যে অনেক নৃ-গোষ্ঠী আছে, যাদের কোনো বিদ্রোহের সন্ধান পাওয়া যায়নি। এর পরেও একই এলাকায় বসবাসের কারণে, তাদের পরিচিতিও তুলে ধরা হয়েছে।

Original price was: 350.00৳ .Current price is: 258.00৳ .

26%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top