নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

প্রাচীন অলিম্পিক

প্রকাশনী :
পৃষ্ঠা : 79
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Published, 2022
ভাষা : bangla

বইয়ের ভেতর থেকে নির্বাচিত অংশ আজকের যুগে যেমন প্রতিটি আসরের জন্য স্বাগতিক নির্বাচন করা হয়,হাজার বছর আগে সেই ঝামেলা ছিল না। তখন অলিম্পিক ছিল শুধুই গ্রীকদের খেলা। ফলে স্বাগতিক দেশ সবসময়েই গ্রীস। আরও নির্দিষ্টভাবে বললে এলিস। কারণ তাদের হাতেই ছিল অলিম্পিয়ার নিয়ন্ত্রণ। প্রথম অলিম্পিকের সময়কাল আগেই বলা হয়েছে,৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দ। গবেষকরা এর আনুমানিক একটি তারিখও বের করেছেন। এটি হলো গ্রীষ্মের সবথেকে বড় দিনের (summer solstice) পরের প্রথম পূর্ণচন্দ্রে। সেই হিসেবে প্রাচীন অলিম্পিক আরম্ভ হয়েছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডারের জুলাই মাসের মাঝামাঝি সময়ে। এরপর থেকে প্রতি চার বছর অন্তর অন্তর হতে থাকে জনপ্রিয় এই আসর। প্রথম আসরের সময়কাল জুলাই ধরলেও পরের অনুষ্ঠানগুলি সম্ভবত আগস্টের ছয় থেকে সেপ্টেম্বরের উনিশ তারিখের মধ্যে পড়ত। অলিম্পিক এতটাই গুরুত্বপূর্ণ ছিল গ্রীকদের জন্য যে একে কেন্দ্র করে নতুন এক সময়ের এককের সূচনা হয়,অলিম্পিয়াড। দুই অলিম্পিকের মধ্যবর্তী চার বছর অলিম্পিয়াড নামে অভিহিত ছিল। আধুনিক অলিম্পিক কাগজে-কলমে শুরু হয়েছে ১৮৯৬ সাল থেকে। আর প্রাচীন অলিম্পিকসের খোঁজ জানতে ফিরে যেতে হবে খ্রিষ্টের জন্মের ৭৭৬ বছর আগে,যখন লিখিত রেকর্ডে এই আসর নথিভুক্ত হয়েছিল। তবে গ্রীক পুরানে অলিম্পিকের শুরু বহু আগেই। হোমারের কাহিনি ছাড়াও বিচ্ছিন্নভাবে গ্রীসে অনেক খেলাধুলার আসরের কথা এলেও অলিম্পিকই ছিল প্রধান। প্রাচীন গ্রীক কবি পিন্ডার দাবি করেছেন অলিম্পিকের আসর খেলাধুলার সবথেকে পুরাতন প্রতিযোগিতা,যার সূচনা জিউসপুত্র হেরাক্লসের হাত ধরে। দেবরাজ জিউস আর মর্ত্যমানবী অ্যাল্কমেনের সন্তান হেরাক্লসের বিখ্যাত বারোটি কাজের একটি ছিল এলিস রাজ্যের রাজা ইজিয়াসের আস্তাবল পরিষ্কার। ময়লার স্তূপ পরিষ্কার করতে হেরাক্লস পার্শ্ববর্তী নদীতে বাঁধ দিয়ে সমস্ত পানি আস্তাবল দিয়ে প্রবাহিত করেন। ফলে নিমেষেই ভোজবাজির মতো সব দাগ,ময়লা মুছে গেল! কিন্তু ইজিয়াস হেরাক্লসকে প্রাপ্য পারিশ্রমিক দিতে অস্বীকার করলে হেরাক্লস তাকে হত্যা করেন। এলিস লুণ্ঠন করে ধনরত্ন নিয়ে হেরাক্লস চলে গেলেন পিসা শহরে। এর নিকটেই অলিম্পিয়ার বনাঞ্চল,যার অবস্থান দক্ষিণ গ্রীসের পেলোপন্নেস পর্বতমালার পশ্চিম উপকূলে। হেরাক্লস সেখানে এক পবিত্র স্থান নির্ধারণ করলেন,নিজ হাতে লাগালেন জলপাই গাছ। এরপর পুরো জায়গা বেড়া দিয়ে ঘিরে এর বাইরে জাঁকজমকপূর্ণ আসর আয়োজন করলেন জিউসের সম্মানে। পিন্ডার দাবি করেন এভাবেই শুরু হয় অলিম্পিক। প্র

Original price was: 175.00৳ .Current price is: 156.00৳ .

11%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top