
প্রবন্ধাবলি -১
মুহম্মদ নূরুল হুদা বাংলা ভাষার বরেণ্য কবি,গুরুত্বপূর্ণ প্রাবন্ধিকও বটে। কবিতাচর্চার প্রভাতপ্রহর থেকেই প্রবন্ধে তার কুশলী যাতায়াত । তাঁর প্রবন্ধাবলিতে মননের মধুর ভেতর থাকে সৃজনের আগুন । তাই উদ্দিষ্ট বিষয় ছাপিয়ে বিনা আয়াসে বিষয়াতীত ব্যঞ্জনার স্বাদ লভে পাঠক। বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্য বিষয়ে যেমন তাঁর প্রাবন্ধিক পদপাত তেমনি ধর্ম-দর্শনের বিভূতিতেও রাঙা ‘প্রবন্ধাবলি’-এর এই সূচনাখণ্ড। সুধী পাঠক খেয়াল করবেন,এই প্রবন্ধসমুচ্চয়ে মুহম্মদ নূরুল হুদা তথ্য বা তত্ত্বের শবসাধনা করেননি বরং সংশ্লেষণ-বিশ্লেষণে পাঠকের জন্য প্রস্তুত করেছেন উপাদেয় পাঠভোজ । মুহম্মদ নূরুল হুদার প্রভাস্বরময় প্রবন্ধাবলির এই খণ্ড নিশ্চয়ই পাঠককে আগ্রহী করে তুলবে পরবর্তী খণ্ডগুলোতে সঞ্চিতব্য হীরকদীপ্তির জন্য।
600.00৳ Original price was: 600.00৳ .483.00৳ Current price is: 483.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





