Sale!

প্রতিবেদন লিখন ও ভাষা-পরিকল্পনা

প্রকাশনী :
পৃষ্ঠা : 79
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2020
ভাষা : বাংলা

ভাষাচর্চা দুটি প্রায়োগিক দিক আছে- মৌখিক ও লৈখিক। মৌখিক বা বাচনিক দিকের আবার রয়েছে নানা রকমফের- যেমন : উপস্থাপনা, ভাষণ, বক্তৃতা ইত্যাদি। তেমনি বৈচিত্র্য লেখ্যরূপেও- যেমন : আবেদনপত্র, নিমন্ত্রণপত্র, মানপত্র, স্মারকলিপি, প্রতিবেদন লিখন ইত্যাদি। তবে ‘প্রতিবেদন’ই লৈখিক ক্ষেত্রে বর্তমানকালে সারাবিশ্ব সবচেয়ে বেশি চর্চিত ও কার্যকর প্রয়োগিক মাধ্যম। আজকাল বহুবিধ কারণেই (ব্যক্তিক, সামাজিক, ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক এমনকি রাষ্ট্রীয়) আমরা অহরহ প্রতিবেদনের শরণাপন্ন হই। কিন্তু এ-সম্পর্কিত নিয়ম-কানুন বিষয়ে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই। গ্রন্থভুক্ত প্রথম প্রবন্ধে প্রতিবেদনের বিষয় ও লিখন-পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়েছে। দ্বিতীয় প্রবন্ধে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়েছে আধুনিক সমাজ-ভাষাবিজ্ঞানের বিশেষ ক্ষেত্র ‘ভাষা-পরিকল্পনা’ সম্পর্কে। ভাষার অসচেতন প্রয়োগ এবং ভাষাগত বিশৃঙ্খলা তথা অপপ্রয়োগের বিপরীতে এই শৃঙ্খলা বর্তমানে একটি কার্যকর, পরিকল্পিত ও সচেতন প্রয়াস হিসেবে স্বীকৃত। ভাষা-পরিকল্পনার খুঁটিনাটি বিষয়সহ বাংলা ভাষার উন্নয়নকল্পে এই শৃঙ্কলায় আমাদের অগ্রগতি, বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে পর্যালোচনা স্থান পেয়েছে আলোচ্য প্রবন্ধে।

Original price was: 150.00৳ .Current price is: 113.00৳ .

25%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top