
পূর্ববঙ্গে বক্তৃতা (১৮৯২-১৯২৬)
রবীন্দ্রনাথের জীবৎকালেই তাঁকে ঘিরে কতিপয় নিষ্ঠাবান গবেষক তথ্য সংগ্রহ,যাচাই-বাছাই,বিন্যাস ও উপস্থাপনের উচ্চ আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। বাঙালির সাহিত্যিক-সাংস্কৃতিক-সামাজিক ইতিহাস তথা জীবনের বৃহত্তর অর্থময়তা অনুধাবনে এ ধরনের গবেষণা গুরুত্ববহ। প্রভাতকুমার মুখোপাধ্যায়,পুলিনবিহারী সেন,কানাই সামন্ত প্রমুখের কাছে তাই বাঙালির কৃতজ্ঞতার অন্ত নেই। রবীন্দ্র-উত্তর যুগে প্রশান্তকুমার পাল সেই ধারায় অনন্য অধ্যায় যোগ করেছেন। বৃহত্তর পরিসরে এই গবেষণার পাশাপাশি রবীন্দ্রজীবনের নানা দিক নিয়ে আরও কেউ কেউ তাঁদের কাজের মাধ্যমে উপলব্ধির প্রসার ঘটিয়েছেন। এ ক্ষেত্রে তাৎপর্যময় সংযোজন ঘটালেন ভূঁইয়া ইকবাল তাঁর পূর্ববঙ্গে বক্তৃতা সংকলন-গ্রন্থের মাধ্যমে। রাজশাহী,পাবনা,সিলেট,ঢাকা,ময়মনসিংহ,কুমিল্লা ও নারায়ণগঞ্জে বিভিন্ন সময়ে ও নানা উপলক্ষে রবীন্দ্রনাথের প্রদত্ত ভাষণের নিছক সংকলন-গ্রন্থ এটি নয়,ভাষণের পাঠ সংগ্রহ ও সম্পাদনার সুবাদে অনেক অজানা তথ্যও পাঠকের কাছে মেলে ধরেছেন ভূঁইয়া ইকবাল। সেদিক থেকে বইটি হয়ে উঠেছে রবীন্দ্র-গবেষণার এক নতুন অধ্যায়। রবীন্দ্রনাথেরই বই বুঝি আত্মপ্রকাশ করল নতুন কলেবরে,নতুন কালে,নতুন গবেষকের প্রচেষ্টায়। এমন গ্রন্থের তাৎপর্য তাই অশেষ।
320.00৳ Original price was: 320.00৳ .280.00৳ Current price is: 280.00৳ .
13%
ছাড়
আপনার পছন্দের আরও বই


