নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

পাহাড়ঘেরা ক্যালগেরিতে কয়েক টুকরো বাংলাদেশ

প্রকাশনী :
পৃষ্ঠা : 64
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Edition, February 2024
ভাষা : bangla

একজন প্রকৃতিপ্রেমী পর্যটক যখন কোথাও বেড়াতে যান তিনি দেখেন প্রাকৃতিক সৌন্দর্য বা কোনো দর্শনীয় স্থাপনা। ইতিহাসবিদ দেখেন ঐতিহাসিক নিদর্শন । কিন্তু যখন একজন লেখক কোথাও ভ্রমণ করেন তিনি আরো অনেক কিছু দেখেন । তিনি দেখেন নানা ধরনের মানুষ ও তাঁদের জীবনযাপন। তিনি খুঁজে পান জীবনের আনন্দ বেদনার ছোটো ছোটো গল্প ও সমাজচিত্র । ইফতেখারুল ইসলাম ক্যালগেরিতে তাঁর মেয়ের কাছে বেড়াতে গিয়ে সে বাড়িতেই দেখেছেন বাংলাদেশের একটি টুকরো । নানা সূত্রে পরিচিত হয়েছেন অন্য প্রবাসী বাঙালিদের সঙ্গে । লক্ষ্য করেছেন প্রতিটি বাড়িতে বাঙালি সংস্কৃতির চর্চা । দূর প্রবাসে বসে নিজেদের সাধ্য অনুযায়ী অনুশীলন ও ছোটো ছোটো আয়োজন । তাঁর এই বই ‘পাহাড়ঘেরা ক্যালগেরিতে কয়েক টুকরো বাংলাদেশ’ পড়লে জানা যাবে কানাডা কীভাবে সারা পৃথিবীর মানুষের জন্য দরজা খুলে দিয়েছে। জানা যাবে কেমন আছেন কানাডার প্রথম প্রজন্মের বাংলাদেশি অভিবাসীরা । কেমন তাঁদের স্বদেশলগ্ন স্মৃতিব্যাকুলতা । উৎসবমুখর গ্রীষ্মকালের দিনযাপন আর পেশাজীবন । হিমালয়ের এভারেস্ট বেজ ক্যাম্প,গোকিও রি,অন্নপূর্ণা বেজ ক্যাম্প,অন্নপূর্ণা সার্কিট এসব অঞ্চলে পর্বতে,গিরিপথে ও হিমবাহে ট্রেক করে আসা ইফতেখারুল ইসলাম সুযোগ পেলে কানাডার পাথুরে পর্বতমালায় ট্রেক করতে যাবেন তাতে আর আশ্চর্য কী। ক্যালগেরি থেকে দেড়-দুঘণ্টা ড্রাইভ করে রকি মাউন্টেন এর শহর ক্যানানাস্কি এবং ব্যানফে হাইক করে পর্বতের শিখরে উঠেছেন তিনি ।

Original price was: 275.00৳ .Current price is: 217.00৳ .

21%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top