Sale!

পাঠ: শব্দ ও নৈঃশব্দ্যের রাজনীতি

প্রকাশনী :
পৃষ্ঠা : 208
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st published, 2022
ভাষা : bangla

বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী ও প্রতিভাবান সাহিত্য সমালোচক আজফার হোসেন তাঁর এই গ্রন্থে বিদ্যাসাগর থেকে বুদ্ধদেব — এবং মধুসূদন থেকে মানিক— পর্যন্ত বিস্তৃত পরিসরে মোট তেইশটি রচনায় বাংলা সাহিত্যের প্রভাবশালী লেখকদের রাজনৈতিক ও আন্তঃশাস্ত্রীয় পাঠ হাজির করেছেন। বন্দনার চেয়ে বিশ্লেষণকে প্রাধান্য দিয়ে,অমূলক অভিবাদন ও অন্ধ অভিযোগের ‘বাইনারি’কে প্রশ্নবিদ্ধ করে এবং সনাতন সমালোচনা পদ্ধতির দুর্লঙ্ঘ সীমান্ত অতিক্রম করে আজফার হোসেন সংস্কৃতি ও সাহিত্যের তুলনামূলকভাবে উপেক্ষিত এলাকার ওপর যেমনি তাঁর ইতিহাস-সচেতন ও রাজনীতিমনস্ক চোখ নিবদ্ধ রেখেছেন,তেমনি নানা দৃষ্টিকোণ থেকে তিনি প্রশ্ন করেছেন সমসাময়িক সাহিত্যিক ও সাংস্কৃতিক এস্টাব্লিশমেন্টকে। অনাবিল যুক্তি ও তীক্ষ্ণ পর্যালোচনার মাধ্যমে তিনি যথার্থই প্রমাণ করেছেন,সাহিত্য ও সাহিত্য সমালোচনা মোটেই রাজনৈতিক ও ভাবাদর্শিকভাবে নিরীহ ও নিরপেক্ষ কোনো অনুশীলন নয়; আর তিনি জোর দিয়েছেন সাহিত্য সমালোচনার বিউপনিবেশায়নের গণতান্ত্রিক প্রয়োজনীয়তার ওপর। তুলনামূলক সাহিত্যের একাধিক এলাকায় প্রবেশ করে আজফার হোসেন সাহিত্য সমালোচনার নতুন পথ নির্দেশ করেছেন,আর এই বইয়ে তাঁর আলোকসঞ্চারী প্রখর চিন্তাচিত্র গতি ও স্ফূর্তি পেয়েছে তুখোড় ও তেজস্বী ভাষায়। যাঁরা সংস্কৃতি ও সাহিত্যকে জীবন ও রাজনীতির বৃহত্তর পরিসরে বুঝতে চান,আর সে কারণে বাংলা সাহিত্যের প্রভাবশালী লেখকদের বিকল্প পাঠে আগ্রহী,তাঁদের জন্য পাঠ : শব্দ ও নৈঃশব্দ্যের রাজনীতি একটি অপরিহার্য গ্রন্থ।

Original price was: 460.00৳ .Current price is: 390.00৳ .

15%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top