পাঞ্জেরী টেক্সটবুক প্যাকেজঃ নার্সারি শ্রেণি
ছবি আঁকি রং করি, দ্বিতীয় ভাগ
বইটির বৈশিষ্ট্য:ছবি আঁকার দ্বিতীয় ধাপ হিসেবে ‘ছবি আঁকি রং করি দ্বিতীয় ভাগ’ একটি আদর্শ বই। বইটির মাধ্যমে শিশুরা বিভিন্ন আকৃতি ও ছবি আঁকার কৌশল সহজেই শিখতে পারবে। চিনতে পারবে মৌলিকসহ বিভিন্ন রং।
ছোটদের হাতের লেখা, দ্বিতীয় ভাগ
সুন্দর ও পরিচ্ছন্ন হাতের লেখা শেখার জন্য ‘ছোটদের হাতের লেখা দ্বিতীয় ভাগ’ একটি আর্দশ বই। এ বইয়ের মাধ্যমে শিশুরা নিজে নিজেই সুন্দর হাতের লেখার কৌশল রপ্ত করতে পারবে। একইসঙ্গে নতুন নতুন শব্দ ও বাক্য তৈরি করতে শিখবে।
এসো আরবি শিখি, দ্বিতীয় ভাগ
এসো বাংলা শিখি,প্রথম ভাগ’ বইটির মাধ্যমে শিশুরা ছন্দে ছন্দে বর্ণমালা শিখবে এবং বিভিন্ন শব্দের সাথে পরিচিত হবে। কার ও ফলার ব্যবহারও জানতে পারবে। আকর্ষণীয় রঙিন ছবি সংবলিত বেশকিছু মজার ছড়া এ বইটিকে করেছে অনন্য ও স্বাতন্ত্র্যমণ্ডিত।
এসো গণিত শিখি, প্রথম ভাগ
অংক শেখার প্রাথমিক ধাপ হিসেবে ‘এসো গণিত শিখি প্রথম ভাগ’ একটি অতি দরকারি বই। সংখ্যার ধারণা,যোগ-বিয়োগ,ধারাপাত,গুণ-ভাগের মতো জটিল বিষয়গুলোকে বইটিতে ছবির সাহায্যে সহজ-সরলভাবে উপস্থাপন করা হয়েছে।
Fun with Rhymes, Level 2
বহুল প্রচলিত ও জনপ্রিয় ইংরেজি ক্লাসিক ছড়ার অনন্য বই ‘Fun With Rhymes Level 2’। বিষয়-উপযোগী ছবি ব্যবহার ও কঠিন ইংরেজি শব্দের বাংলা অর্থের সংযোজন বইটিকে করেছে স্বতন্ত্র্ বৈশিষ্ট্যমণ্ডিত।
Handwriting For Kids, Level 2
ইংরেজি হাতের লেখা শেখার জন্য ‘Handwriting for Kids Level 2’ একটি অনন্য বই। বইটির মাধ্যমে শিশুরা ছবি দেখে সুন্দর করে ইংরেজি বর্ণগুলো লেখার কৌশল সহজেই রপ্ত করতে পারবে। একইসঙ্গে তারা নতুন নতুন ইংরেজি শব্দ ও ছোট ছোট বাক্য গঠন করতে পারবে।
ছোটদের সাধারণ জ্ঞান, প্রথম ভাগ
চলমান বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য ‘ছোটদের সাধারণ জ্ঞান প্রথম ভাগ’ একটি গুরুত্বপূর্ণ বই। বইটি বাংলাদেশ ও বিশ্বের চলতি ঘটনা প্রবাহের সঙ্গে শিশুমনের পরিচয় ঘটিয়ে দেবে। পূরণ হবে তাদের বিচিত্র সব জানার কৌতূহল।
মজার ছড়া, দ্বিতীয় ভাগ
‘মজার ছড়া দ্বিতীয় ভাগ’ বইটি চিরায়ত বাংলা ছড়ার সংকলন। সহজ ও সুখপাঠ্য এ বইয়ে প্রখ্যাত ছড়াকারদের লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি ছড়ার সঙ্গে আকর্ষণীয় রঙিন ছবি ব্যবহার ছাড়াও প্রচলিত শব্দগুলোর অর্থ সংযোজন করা হয়েছে।
Picture Word Book, Level 1
ছবির মাধ্যমে ভাষা শেখার কৌশল অবলম্বন করে ‘Picture Word Book Level 1’ বইটি প্রণীত হয়েছে। এটি পাঠের মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ শেখার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ছবি দেখে বাস্তব জ্ঞান অর্জন করতে এবং মনে রাখতে সক্ষম হবে।
1,485.00৳ Original price was: 1,485.00৳ .1,465.00৳ Current price is: 1,465.00৳ .
1%
ছাড়
আপনার পছন্দের আরও বই






