Sale!

পাকিস্তানি জেনারেলদের মন : বাঙালি বাংলাদেশ মুক্তিযুদ্ধ

প্রকাশনী :
কভার : হার্ড কভার
সংস্করণ : 5th Print, 2018

ফ্ল্যাপে খেলা কিছু কথাবাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ তিনটি-বাংলাদেশ,পাকিস্তান ও ভারত।বাংলাদেশ ও ভারতের যুক্ততা নিয়ে বই/প্রবন্ধ প্রকাশিত হলেও মুক্তিযুদ্ধে বাংলাদেশের শত্রুপক্ষ পাকিস্তান নিয়ে কোন গ্রন্থ প্রকাশিত হয়নি। ১৯৭১ সালে পাকিস্তানের নীতি নির্ধারকরা কী ভেবেছিলেন কেন অন্য অংশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন বা কারা করেছিলেন,বাঙালিদের বিরুদ্ধে তাদের মনোভাব কী ছিল সে সম্পর্কিত রচনার সংখ্যা খুবই কম। মুক্তিযুদ্ধের ইতিহাসের এই ঘাটতি পুরণে অগ্রসর হয়েছেন মুনতাসীর মামুন।ইতোমধ্যে এ বিষয়ে ড. মামুনের তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হলো ইতিহাসবিদ মুনতাসির মামুনের বর্তমান গ্রন্থ পাকিস্তানি জেনারেলদের ও সংশ্লিষ্ট ২১টি গ্রন্থ/আত্মজীবনী এ গ্রন্থের ভিত্তি।ড. মামুন দেখিয়েছেন,পাকিস্তানি জেনারেলরা গণহত্যা ও বাঙালি দমনের যে যৌক্তিকতা তুলে ধরেছেন বা যে তাত্ত্বিক কাঠামো তুলে ধরেছেন তা এক ধরনের চালাকি বা মিথ্যাচার। শুধু তাই নয় আলোকপাত করেছেন অনেক অনালোচিত বিষয়েও। এই ক্ষেত্রে পথিকৃত ড. মামুন তাঁর বর্তমান গ্রন্থ এক নতুন মাত্রা যোগ করেছেন।গবেষণায় এনে দিয়েছেন সাহিত্যের স্বাদ।এক কথায় মুক্তিযুদ্ধ সম্পর্কিত গ্রন্থের তালিকায় বর্তমান গ্রন্থ এক অনন্য সংযোজন।ভূমিকা১৯৯৮ সালে আমি মুক্তিযুদ্ধ সম্পর্কিত গবেষণার জন্য পাকিস্তান যাই এবং প্রায় একমাস প্রকাশক জনাব মহিউদ্দিন আহমদের সঙ্গে পাকিস্তানের প্রায় ৩৫ জন নীতি নিধারক ও বিভিন্ন শ্রেণী/পেশার মানুষের সাক্ষাৎকার গ্রহণ করি। এ ক্ষেত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রধান আমেনা সাঈদের সাহায্য না পেলে প্রায় কিছুই করা সম্ভব হতো না।ফিরে এসে আমি পাকিস্তান সম্পর্কিত দৃটি বই প্রকাশ করি-সেই সব পাকিস্তানি ও পরাজিত পাকিস্তানি জেনারেলদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ [এর ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়েছে] উল্লেখ্য শেষোক্ত গ্রন্থটির ৭টি সংস্করণ প্রকাশিত হয়েছিল।পরাজিত পাকিস্তানি…… ছিল ৪টি প্রবন্ধের সংকলন। এর মধ্যে দীর্ঘতম প্রবন্ধটি ছিল ‘ পরাজিত পাকিস্তানি জেনারেলদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ।’ পাকিস্তানে বিভিন্ন ভ্রমণের সময় পাকিস্তানি জেনারেলদের বেশ কিছু আত্মজীবনী চোখে পড়ে।সেগুলো সংগ্রহ করে পড়ে ফেলি এবং মনে হয় ঐসব গ্রন্থে যেসব মিথ্যাচার আছে সেগুলোর প্রতিবাদ হওয়া উচিত। সে কারনেই প্রবন্ধটি রচনা করি।প্রবন্ধটির ভিত্তি ছিল ৭টি প্রন্থ।১৯৯৮ থেকে পরবর্তী দশ বছর পাকিস্তান ও বাংলাদেশ থেকে জেনারেলদের লেখা আরো

Original price was: 800.00৳ .Current price is: 644.00৳ .

20%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top