নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

পবিত্র কুরআনের ভাষা শিক্ষা

পৃষ্ঠা : 192
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Published, 2017
ভাষা : bangla

‘পবিত্র কুরআনের ভাষা শিক্ষা’ বইয়ের সংক্ষিপ্ত কথা: কুরআন মাজীদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার সঙ্গে কথােপকথন, আসমানী চিঠি। এ চিঠির বক্তব্য প্রত্যেক মুসলমানেরই বােঝা উচিত। এমনিতে উলামায়ে কেরাম বয়ান, নসিহত এবং কিতাবাদির মাধ্যমে সেটা আমাদের মতো সাধারণ শিক্ষিতদের বােঝানাের চেষ্টা করে যাচ্ছেন। তবে এতে সাধারণ মুসলমানদের দায়িত্ব শেষ হয়ে যায় না। কুরআন মাজীদ শুদ্ধ করে তিলাওয়াত করার সময় যদি এর সাদাসিধে অর্থও জানা থাকে, তবে ইবাদত ও আমলে ঐশ্বরিক অনুভূতি লাভ করা যায়। এ অনুভূতির মূল্য অনেক। এ কাজকে সহজ করার জন্য এ কিতাবটি সহায়ক হবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ের অন্যতম দ্বীনি ব্যক্তিত্ব হযরত প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান সাহেব সামাত বারাকাতুহুমের নির্দেশনায় কিতাবটি রচনা করা হয়েছে। এতে এমন কোন আরবী শব্দ কিংবা উদাহরণ ব্যবহার করা হয়নি যা কুরআন মাজীদে নেই। এখানে আরবী ব্যাকরণ সম্পর্কে জ্ঞান লাভ করার পাশাপাশি সরাসরি কুরআন মাজীদের আয়াতে তার প্রতিফলন দেখে অনির্বচনীয় আনন্দ আপনাকে আপুত করবে। আরবী ব্যাকরণের কঠিন পরিভাষা পরিহার করে বাংলা বা ইংরেজির সহজবােধ্য শব্দ ব্যবহার করা হয়েছে। এ কিতাবে মােট দু’শর বেশি আয়াত সন্নিবেশিত করা হয়েছে। সবশেষে সংক্ষিপ্ত একটি শব্দকোষ দেয়া হয়েছে যা আপনাকে শব্দ ভাণ্ডার বৃদ্ধিতে উদ্বুদ্ধ করবে। এটি ব্যতিক্রমী প্রয়াস। আশা করি সব শ্রেণির পাঠকরাই এতে উপকৃত হবেন ইনশাআল্লাহ।

Original price was: 300.00৳ .Current price is: 150.00৳ .

50%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top