
পদার্থবিজ্ঞান কি বলে?
লেখকের কথা অঙ্ককে যদি বলা হয় ‘বিজ্ঞানের রাণী’,পদার্থবিজ্ঞান তাহলে ‘রাজপুত্র’ । পদার্থবিজ্ঞানের ব্যাপ্তি এত বিশাল যে,কারো একার পক্ষে সারাজীবনেও সেই ব্যাপ্তিকে অনুধাবন করা সম্ভব নয়। প্রকৃতিতে এবং আমাদের দৈনন্দিন জীবন প্রত্যহ এত স্বাভাবিক নানা ঘটনা ঘটে চলেছে যে,সেগুলোকে ব্যাখ্যা করা বা অনুধাবন করা সহজ নয়,এবং সেইসব ঘটনা দেখে আমরা বিস্মিত না হয়ে পারি না। প্রতিনিয়ত এরকম শতসহস্র ঘটনা আমাদের বিস্মিত করে দেয়,যার ব্যাখ্যা একমাত্র পদার্থবিজ্ঞানই দিতে সক্ষম। পদার্থবিজ্ঞানের এরকম বেশ কিছু বিস্ময়কর ঘটনা এখানে আলোচিত হয়েছে এবং তার ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে বর্তমান গ্রন্থটিতে। আশাকরি এসব বিস্ময়কর ঘটনাবলি পাঠ করে এবং ব্যাখ্যাগুলো অনুধাবন করে,সকল স্তরের পাঠকদের মনে পদার্থবিজ্ঞান সম্বন্ধে সামান্য কৌতূহল ও উৎসাহ সঞ্চারিত হবে। সেই হলেই আমার এ পুস্তকটি প্রণয়নের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
150.00৳ Original price was: 150.00৳ .129.00৳ Current price is: 129.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই




