Sale!

নেত্রকোণার প্রবাদ-প্রবচন ও লোকছড়া

প্রকাশনী :
বিষয় :
পৃষ্ঠা : 224
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2024
ভাষা : bangla

নেত্রকোণা অঞ্চলের অধিকাংশ লোকছড়া ও প্রবাদ-প্রবচনগুলোর লোকজীবনে যথেষ্ট জনপ্রিয়তা থাকলেও তা হারিয়ে যাচ্ছে। নেত্রকোণা থেকে সংগৃহীত ও সংকলিত প্রবাদ-প্রবচনগুলোতে জীবনঘনিষ্ঠ অসংখ্য বিষয় উঠে এসেছে। ব্যক্তি ও সমাজজীবনের প্রথা,রীতি-নীতি,ধর্ম ও বিদ্রম্নপ থেকে শুরম্ন করে সম্পর্ক,প্রেম ও স্নেহমায়ার মতো মানবিক বিষয়গুলোও স্থান পেয়েছে। প্রতিটি প্রবাদ-প্রবচনের অমত্মরালে যেমন গল্প,কাহিনি বিবৃত থাকে,তেমনি থাকে দুঃখ-কষ্ট,হাসি-কান্না,হিংসা,বিদ্বেষ,তামাশা,দুর্ভোগ,সমস্যা,সমাধান,অভিজ্ঞতা,কৌতুকের মতো নানান ভাবধারা। নেত্রকোণা অঞ্চলের লোকছড়ায় আমরা দেখা যায়,ছড়ার অবয়ব ও অনুষঙ্গে গ্রামীণজীবন ও সমাজজীবনের প্রাত্যহিক চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। ছড়াগুলোতে রয়েছে ক্রমপুঞ্জতা ও লোককথা। ছড়া বিভাজনের উপকরণে দেখা যায় পরিবার ও সমাজের নানা সত্মরের নর-নারীর জীবন। নানান শ্রেণি-পেশার মানুষের চরিত্র চিত্রণের পাশাপাশি সন্নিবেশিত হয়েছে পারিবারিক,সামাজিক ও ঐতিহাসিক বিষয়-আশয়। সামাজিক জ্ঞাতি সম্পর্কের জালে উঠে এসেছে মাতৃতান্ত্রিকতা,পুরম্নষতান্ত্রিকতাসহ অনেক বিষয়,বাদ যায়নি গৃহস্থালির ঘরকান্নার কাজের কথা। নেত্রকোণার লোকসংস্কৃতির যে নানাবিধ অনুষঙ্গ রয়েছে তা এ গ্রন্থের এক মলাটের কলেবরে সংকুলান সম্ভব নয়। উক্ত গ্রন্থে লেখকের তিনটি প্রবন্ধের পাশাপাশি নেত্রকোণা অঞ্চলে প্রচলিত ৩৭৬টি প্রবাদ-প্রবচন ও ২২৯টি লোকছড়া গ্রন্থিত হয়েছে।

Original price was: 500.00৳ .Current price is: 400.00৳ .

20%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top