নিশিপদ্ম
আজকের নয়, অর্থাৎ ১৯৬০ সালের নয়, উনিশ-কুড়ি বছর আগের, ১৯৪২ সালের ঘটনা। বর্ধমানের নামকরা কীর্তনওয়ালী কাঞ্চনমালা নিঃস্ব অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় মারা গেল। প্রথম ছিল দেহ-ব্যবসায়িনী খেমটাওয়ালী-তারপর হয়েছিল কীর্তনগায়িকা। বড় বড় আসরে সে কীর্তন গান করে অনেক খ্যাতি অর্জন করেছিল। গ্রামোফোন রেকর্ডে তার গানও উঠেছিল-সে গান আজও কখনও-সখনও শোনা যায়।
পাশে বসে কাঁদছিল তার মেয়ে-নাম মুক্তামালা, ডাকনাম মুক্তো। সুন্দরী মেয়ে; তার সৌন্দর্যের কেন্দ্রবিন্দু একটি নয়-দুটি, দুটি চোখ। তের-চৌদ্দ বছর বয়স-কিন্তু তার ওই চোখ যেন বলে দেয় সে আজও শিশু, মনের দিক থেকে বাড়ে নি; এবং ওই চোখ দুটি দেখেই মানুষের মন স্নেহে উচ্ছ্বসিত হয়ে ওঠে। মায়ের পাশে একটি পা মাটির উপর ভেঁজে অন্য পাখানি উঁচু করে ভেজে সেই হাঁটুর উপর মাথা রেখে নীরবে কাঁদছিল। কোন ভাষা বা রব তো ছিলই না-বারেকের জন্যেও সে ফোঁপায় নি, শুধু চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল হাঁটুর উপর-এক চোখের ধারা কাত-করা মুখের জন্য নাকের ডগা বেয়ে মাটিতে পড়ছিল টোপায় টোপায়।
350.00৳ Original price was: 350.00৳ .192.00৳ Current price is: 192.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






