Sale!

নির্বাচিত গল্প

প্রকাশনী :
পৃষ্ঠা : 536
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published,2025
ভাষা : বাংলা

প্রশান্ত মৃধার গল্প পড়ার অভিজ্ঞতা বলতে গিয়ে সংগীতবিদ্যা থেকে ধরতাই, স্থাপত্যবিদ্যা থেকে গড়ন, নৃত্যবিদ্যা থেকে চলন এই শব্দগুলো ধার নিতে হলো।

-দেবেশ রায়

প্রশান্তর বেশ কিছু চমৎকার লেখা আছে, ওর হাতেও অনেক ধরনের গদ্য।

-হাসান আজিজুল হক

এমন অনেক কারিকুরি আছে যা কারিকুরি বলে মনে হয় না; আর তাতেই তাঁর মুনশিয়ানা। গতি সহজ-সাবলীল। কিন্তু তলে তলে চোরা স্রোত, এমনকি বহুমুখী টান।… যদিও ওপর-ওপর খুবই সাদামাটা, তেমন বুদ্ধির কসরত নিজেকে জাহির করে না, এবং সমস্যাও আমাদের দৈনন্দিন গ্রামীণ বাস্তবতায় অলীক মনে হয় না। তাই বলে কোথাও স্থ‚ল নয়, গ্রাম্য নয়। রাজহাঁস যেন।

-সনৎকুমার সাহা

প্রশান্তকে ব্যতিক্রম বলব এ কারণে যে তিনি মাটির দিকে তাকিয়ে মাটির কথা লিখেছেন।

–আবু কায়সার

তিনি বিশেষ করে পর্যবেক্ষণ করেন দক্ষিণাঞ্চলের প্রান্তিক ও নিম্নমধ্যবিত্ত জনজীবন, যাদের প্রান্তিক অবস্থানের সঙ্গে আবার ধর্মপরিচয় যুক্ত হয়ে প্রান্তিকতাকে আরও নিপীড়নোপযোগী করে ফেলে। এ ব্যাপারটি ঘটে কখনো সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে, কখনো রাজনৈতিকতার মধ্য দিয়ে। কখনো আবার ও দুটোই একই সঙ্গে মিলেমিশে থাকে।

-ইমতিয়ার শামীম

Original price was: 700.00৳ .Current price is: 561.00৳ .

20%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top