Sale!

নির্বাচিত কিশোর কবিতা

বিষয় :
পৃষ্ঠা : 51
কভার : হার্ড কভার
সংস্করণ : 18th Edition, 2018
ভাষা : bangla

“নির্বাচিত কিশোর কবিতা”বইটির ভূমিকা: নজরুল ইসলামের বাইশ বছরের সৃষ্টিশীল জীবন বাংলাসাহিত্যকে যে সুবিশাল প্রাচুর্য এবং সমৃদ্ধি দিয়েছে তা বিস্ময়কর। জীবদ্দশায় তাঁর বই প্রকাশিত হয়েছে চল্লিশটির মতাে। এর মধ্যে শিশু-কিশােরদের উপযােগী রচনার পরিমাণও খুব একটা কম নয়। কিন্তু দুঃখজনক যে,তাঁর শিশু-কিশােরদের জন্য লেখা বইগুলাে আজ দুষ্প্রাপ্য। অথচ রচনা-বৈশিষ্ট্যে,শিশুর জগৎ সৃষ্টির ক্ষমতায় নজরুল ইসলামের রচনাসমূহ বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। নজরুল ইসলামের সমস্ত সৃষ্টির মধ্যেই আছে একধরনের প্রাণােচ্ছলতার দীপ্তি । শিশু-কিশােরদের জন্য লেখা তাঁর সৃষ্টিসমূহেও এই প্রাণােচ্ছলতার উদ্ভাস লক্ষ করা যায় যা শিশু-কিশােরদের মনােজগতের এক প্রধান ও মৌলিক অনুষঙ্গ। এর ফলে নজরুলের রচনাসমূহ শিশু-কিশােরদের কাছে প্রিয় হয়ে উঠতে পেরেছে। পাঠ্যপুস্তক কিংবা অন্যান্য মাধ্যমে নজরুলের গুটিকয় শিশুকবিতা আজ সাধারণ পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেলেও নজরুলের এমন অনেক লেখা রয়েছে যা কোনও অংশেই তার অধিক প্রচারিত লেখাগুলাের চেয়ে উৎকর্ষের দিক থেকে কম নয়। নজরুল ইসলাম ব্যক্তি হিসেবে ছিলেন অগােছালাে। কেউ কেউ তাঁকে নিন্দা করেছেন,কেউ কেউ তাকে ব্যবহার করেছেন পণ্য হিসেবে; যথাযােগ্য মর্যাদা পায়নি তাঁর সৃষ্টিকর্ম। পরিণামে আমরা দেখি তার অনেক বিখ্যাত রচনার মূল পাঠ,এমনকি তাঁর অনেক উৎকৃষ্ট রচনাও এ-যুগের সাধারণ পাঠকের কাছে এসে পৌছােয়নি। বিষয়বস্তুর গভীরতা এবং সৃষ্টিশীলতার বৈচিত্র্য না থাকলে একজন লেখক কিংবা শিল্পীর পক্ষে দীর্ঘকাল ধরে জনপ্রিয় হয়ে থাকতে পারা খুব সহজ নয়। নজরুল ইসলামের জনপ্রিয়তাকে সে-কারণে খাটো করে দেখা যায় না,তাঁর সৃষ্টিসমূহে এমন কিছু নিশ্চয়ই রয়েছে যা তাঁকে আজ পাঠক-হৃদয় সংবেদ্য করে রেখেছে। নজরুল ইসলামের শিশু-কিশােরােপযােগী লেখাগুলাের মধ্যে রয়েছে বৈচিত্র্যময় এবং বৈশিষ্ট্যমণ্ডিত অনেক অনিন্দ্য জগৎ। তাঁর শিশু-কিশােরােপযােগী লেখায় স্পষ্টভাবে রয়েছে দেশপ্রেম,ধর্মচেতনা,শ্রেয়ােচেতনা,ভারতবর্ষের হিন্দু-মুসলমানের একাত্ম হওয়ার স্বপ্ন,কল্পনার,স্বপ্নের এবং উজ্জীবনের উদ্ভাস,লােকঐতিহ্য-চেতনা এবং নির্মল হাস্যরসের বিচিত্র ভুবন।

Original price was: 170.00৳ .Current price is: 141.00৳ .

17%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top