
নির্বাচিত কলাম
অল্প কিছুকাল আগে জাতীয় এক দৈনিকের উপসম্পাদকীয় পাতায় “কালান্তরের দ্বারাপ্রান্তে বাঙালি রেনেসাঁ” শীর্ষক একটি নিবন্ধের ওপর চোখ পড়তেই খুবই চমৎকৃত হয়েছিলাম। কিন্তু তার ভেতরে ক্রমশ যতোই প্রবেশ করছিলাম,কবুল করতে দ্বিধা নেই,বিস্ময়ের ঘোরে আচ্ছন্ন না হয়ে পারিনি। তবে এ-কথা অবশ্যই স্বীকার্য,নিবন্ধকারের মূল প্রতিপাদ্যের প্রতি এখনো আমার ষোলআনা পক্ষপাতিত্ব। তিনি যখন বলেন,“১৯৭৫-এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নাম ও বাঙালি জাতিসত্তার সেকুলার আত্ম পরিচয়কে মুছে ফেলার অব্যাহত ষড়যন্ত্রের পটভূমিতে,বাঙালি জাতীয়তাবাদের ধারক-বাহক বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ধীরে ধীরে আমাদের জাতিসত্তার ওপর নকল আবরণ সরিয়ে ফেলার প্রচেষ্টায় ব্রতী হয়েছে। আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের উপর যে নোংরা ধুলোবালির আস্তরণ পড়েছিল তা সযত্নে অপসারিত হচ্ছে”,তখন তাঁকে অভিনন্দন না জানিয়ে পারি না। কিন্তু হোঁচটটা খেয়েছি,যখন তিনি,তাঁর ভাষায় “কালান্তরের এই ক্রিয়া- প্রক্রিয়াকে আমরা বলতে পারি বাঙালির রেনেসাঁ,পুনর্জাগরণ” বলে আখ্যায়িত করার চেষ্টা করেন,ঠিক তখুনি।
240.00৳ Original price was: 240.00৳ .192.00৳ Current price is: 192.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই