
নির্বাচিত কলাম
বিভূতিভূষণের ‘অপরাজিত’ উপন্যাসের অপু চরিত্রটি মনে রাখার মতো। সুন্দরের পূজারি অপু। এ পৃথিবীর রূপ-রস-গন্ধে অনুক্ষণ বিভোর থাকার দুর্বার আকাঙ্ক্ষা তার। অপুর সহজ-সরল কৌতূহল ও অনুসন্ধিৎসা তুলনাহীন। কল্পনার রথে চড়ে সে এক নিমিষেই দেখে নিতে চায় এই আলো-ছায়ার ভুবনটি। ডাগর ডাগর চোখ মেলে সে তার পারিপার্শ্বিক জগৎকে দেখেছে। দেখে দেখে অপুর আনন্দের সীমা নেই। বয়স বাড়লেও ওর মনের বয়স বাড়েনি। নিসর্গ-শোভার মাঝে সে বিলক্ষণই খুঁজে পেয়েছে আকাশের নীলিমার মতো উদারতা। কিন্তু প্রকৃতির মাঝে যে ঔদার্য তা তো সে খুঁজে পায়নি এই পৃথিবীর মানুষগুলোর কাছে। বিত্তবানের হুঙ্কার ও দারিদ্র্যের অভিশাপে জর্জরিত প্রচলিত সমাজের চেহারাটিও অপুকে পীড়া দিত। বড় হবার পর প্রকৃতির সৌন্দর্যের তৃষ্ণা নিবারণের ফাঁকে কোনো এক অলস প্রহরে তার মনে দোলা দিত দিদি দুর্গাকে ঘিরে অনেক ব্যথা-বেদনার স্মৃতি স্মৃতি। । হারানো হা দিদিকে ঘিরে সময়ে সময়ে কত কথাই না মনে পড়ত তার।
350.00৳ Original price was: 350.00৳ .286.00৳ Current price is: 286.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই




