নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

নাসিহা প্যাকেজ (চেতনা প্রকাশন)

প্রকাশনী :
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Published,2024
ভাষা : বাংলা

ইমাম গাজালির নাসিহা

মাওয়ায়েজ ও নাসিহা। বরেণ্য ব্যক্তির মুখনিঃসৃত অনুপম হীরণ্ময় কথকতার সংকলন। যে কথায় জীবন জাগে। নড়ে উঠে মুর্দাদিল। বুজদিলরাও পায় হিম্মত। আর ঝিমধরা রক্তে উঠে গতির সঞ্চার।

বক্ষ্যমাণ গ্রন্থটি জগৎশ্রেষ্ঠ জ্ঞানতাপস ইমাম গাজালি রহ.-এর অনুপম হীরন্ময় কথামালার সুনির্বাচিত চয়নিকা। যিনি ছিলেন প্রখর মেধাবী, সফল পর্যবেক্ষক, বিস্ময়কর লেখনী-সৃষ্টিশক্তির অধিকারী, প্রবল বোধশক্তি ও শক্তিশালী মুখস্থ-শক্তিসম্পন্ন গভীর অনুধাবন ক্ষমতার একজন মহান পুরুষ।

যেকোনো বিষয়ের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস উদ্ঘাটন করার অদ্ভুত ক্ষমতা ছিল তার। তাই তো তার উস্তাদ ইমামুল হারামাইন বলেন, ‘গাজালি হলো ইলমের অতল সমুদ্র!’

এমন একজন মনীষীর হৃদয়োৎসারিত অমূল্য দিকনির্দেশনা আপনাকে জাগাবেই!

ইবনে তাইমিয়ার নাসিহা

মাওয়ায়েজ ও নাসিহা। বরেণ্য ব্যক্তির মুখনিঃসৃত অনুপম হীরণ্ময় কথকতার সংকলন। যে কথায় জাগে জীবন। নড়ে উঠে মুর্দাদিল। বুজদিলরাও পায় হিম্মত। আর হিমধরা রক্তে উঠে গতির সঞ্চার।

বক্ষ্যমাণ গ্রন্থটি জগৎশ্রেষ্ঠ আলেমে-দ্বীন শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.-এর অনুপম হীরন্ময় কথামালার সুনির্বাচিত চয়নিকা। যিনি ছিলেন জগদ্বিখ্যাত মনীষীদের অন্যতম। ইলম, আমল, দুনিয়াবিমুখতা, খোদাভীতি, বীরত্ব, সম্মান, নম্রতা, ধৈর্য, স্থিরতা, মর্যাদা, সততা, বিশ্বস্ততা, চারিত্রিক শুদ্ধতা, সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের ক্ষেত্রে ছিলেন অনন্য সাধারণ।

আল্লাহর কাছে সকরুণ মিনতি, তাঁর সদা ভয়ে কম্পিত হৃদয়, নিজেকে সর্বদা আল্লাহর পর্যবেক্ষণে অর্পণ, আল্লাহর নির্দেশ পালন, মানুষের প্রতি কল্যাণকামিতা এবং অনুগ্রহের হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও ছিলেন অতুলনীয় একজন।

এমন একজন মনীষীর হৃদয়োৎসারিত মূল্যবান দিকনির্দেশনায় আপনি না-জেগে পারবেন!

হাসান বসরির নাসিহা 

মাওয়ায়েজ ও নাসিহা। বরেণ্য ব্যক্তির মুখনিঃসৃত অনুপম হীরণ্ময় কথকতার সংকলন। যে কথায় জাগে জীবন। নড়ে উঠে মুর্দাদিল। বুজদিলরাও পায় হিম্মত। আর হিমধরা রক্তে উঠে গতির সঞ্চার।

বক্ষ্যমাণ গ্রন্থটি ইমাম হাসান বসরি রহ.-এর অনুপম হীরন্ময় কথামালার সুনির্বাচিত চয়নিকা। যিনি ছিলেন ইলমসাধনা ও আমলের মোজাহাদায় এক অনন্য মানুষ। যুহদময় জিন্দেগি, দুনিয়ার মোহত্যাগ ও খোদাভীরুতায় এক অচিন্তনীয় বান্দার প্রতিচ্ছবি। মহান আল্লাহ তাকে দুর্লভ প্রজ্ঞা দান করেছিলেন।

ইমাম গাজালি বলেন, ‘হাসান বসরির কথা যেন নবিদের মুখনিঃসৃত কথামালা। তার আচরণ ও চলাফেরা যেন সাহাবায়ে কেরামের মতো।’

তার নাসিহায় ছিল সত্যের প্রতি নির্দেশনা, কল্যাণের প্রতি উদ্দীপনা এবং অন্যায়ের প্রতি ঘৃণা-উদ্রেককারী।

এমন একজন মনীষীর হৃদয়োৎসারিত অমূল্য দিকনির্দেশনায় আপনি না-জেগে পারবেন!

Original price was: 584.00৳ .Current price is: 423.00৳ .

28%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top