Sale!

নামাজে মুমিনের প্রাপ্তি

পৃষ্ঠা : 152
সংস্করণ : 1st Published, 2024
ভাষা : বাংলা

নামাযের মাধ্যমে একজন মুমিনের জীবন সর্বাঙ্গীন কল্যাণে প্লাবিত হওয়ারই কথা। তা হওয়ার জন্য দরকার তীব্র আল্লাহপ্রেম, নামাযের প্রতি গভীর অনুরাগ ও পূর্ণ মনোযোগ। এসব গুণের সমন্বয়ে যাতে আমরা প্রকৃত নামাযী হয়ে উঠতে পারি সেজন্যে নামাযের অন্তর্নিহিত বরকত ও কল্যাণকর বিষয়গুলোর সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার। যে জিনিসের রূপ ও মাধুর্য সম্পর্কে যত বেশি পরিচিত হওয়া যায়, সে জিনিসের প্রতি অনুরাগ ও আগ্রহ তত বেশি বৃদ্ধি পায়।

‘নামাযে মুমিনের প্রাপ্তি’ শীর্ষক পুস্তকখানি মূলত সে লক্ষ্যেই রচিত। স্নেহাস্পদ লেখক সংক্ষিপ্ত কলেবরে এর দ্বারা নামাযের মাধুর্য ও এর বহুবিধ কল্যাণকর বিষয়ের সঙ্গে পাঠককে পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। চেষ্টা করেছেন কুরআন-সুন্নাহর আলোকে নামাযের অন্তর্নিহিত সৌন্দর্য পাঠকের সামনে তুলে ধরতে। আর সতর্ক থেকেছেন যাতে এ চেষ্টাটা শরীয়তের মেজায-প্রকৃতিকে কেন্দ্র করেই আবর্তিত থাকে। সবশেষে যুক্ত করেছেন নামাযকেন্দ্রিক আমাদের পূর্বসূরীগণের বিভিন্ন ঘটনা ও অনুভূতি, যা গ্রন্থখানির সৌন্দর্য ও উপযোগিতায় অধিকতর মাত্রা যোগ করেছে। পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণে নামাযের প্রতি আমাদের আগ্রহ-উদ্দীপনা জাগ্রতকরণে ও বৃদ্ধিকরণে গ্রন্থখানি অত্যন্ত সহায়ক ও কার্যকর হবে বলে আমার বিশ্বাস। বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনায় আমি মনে করি এতে সকল মুসলিমের জন্যই রয়েছে প্রয়োজনীয় খোরাক।

Original price was: 255.00৳ .Current price is: 178.00৳ .

30%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top