
নানান দেশের রূপকথা
ফ্ল্যাপে লিখা কথা ‘নানান দেশের রূপকথা’ বইয়ে রয়েছে বিশ্বের ২৪ দেশের বাছাই করা মনকাড়া গল্প। হাসান হাফিজ নিবিষ্ট মনোযোগ ও দক্ষ শিল্পকুশলতায় গল্পগুলো বাংলা ভাষা রূপান্তর করেছেন। এক একটি গল্প এক এক রকম। রুদ্ধশ্বাস নাটকীয়তা,হাস্যরস ও আনন্দের উপকরণে ভরপুর প্রতিটি গল্পই দারুণ উপভোগ্য। যে ২৪ দেশের রূপকথা এ বইয়ে আছে,সে দেশগুলো হচ্ছে : মেক্সিকো,জাপান,কেনিয়া,ভারত,মিয়ানমার,চীন,ফিরিপিন্স,চিলি,ইথিওপিয়া,গ্রিস,সুইডেন,ত্রিনিদাদ,ত্র্যাঙ্গোলা,লাওস,আফগানিস্তান,ইরান,ঘানা,ডেনমার্ক,নরওয়ে,ইউক্রেন,নেপাল,ফ্রান্স,রাশিয়া এবং পাকিস্তান। মায়াবি রূপকথার জগতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পরোক্ষ শিক্ষা ও নৈতিকতার উপাদান। এসব উপাদান শিশু-কিশোরদের কচি কোমল মনে সুদূরপ্রসারী ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে সক্ষম। এটা রূপকথার ইতিবাচক একটি দিক। রূপকথা শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও কল্পনাশক্তির পরিধি বিস্তারে সহায়ক। এসব কারণে ডিজিটাল প্রযুক্তির আগ্রাসী দাপটের এই কালেও রূপকথার মূল্য,মর্যাদা,আবেদন এবং কদর কোনও অংশেই কমেনি।
175.00৳ Original price was: 175.00৳ .145.00৳ Current price is: 145.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই