- You cannot add "লোকসমাজ চিকিৎসাবিজ্ঞান ১ম খণ্ড" to the cart because the product is out of stock.
নবী পরিবারের নারীগণ
বংশধারা: হযরত খাদীজাতুল কুবরা রা. ছিলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের প্রথম স্ত্রী। তিনি ছিলেন কুরাইশ বংশের। তাঁর পিতার নাম ছিল খুওয়াইলিদ ইবনে আসাদ ইবনে আব্দুল ওযযা। আব্দুল ওযযা হল আবদে মানাফের ভাই। আবদে মানাফ ছিল রাসূলে আকরাম রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের দাদার সমপর্যায়ের। আব্দুল ওযযা ও আবদে মানাফের পিতা ছিল কুছাই ইবনে কিলাব। সুতরাং চতুর্থ স্তরে হযরত খাদীজা রা.-এর বংশধারা রাসূলে আকরাম রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সাথে একীভূত হয়ে যায়। তাঁর পিতা হযরত খাদীজাতুল কুবরা রা.-এর পিতা খুওয়াইলিদ ছিলেন জাহেলী যুগের আরব সিপাহসালারদের অন্যতম। ফুজারের যুদ্ধেও তিনি সেনানায়ক ছিলেন। ইয়ামানের বাদশাহ তাবা হাজরে আসওয়াদ ইয়ামান নিয়ে গেলে তা পুনরুদ্ধারেও তার প্রচেষ্টা ছিল অতুলনীয়। খুওয়াইলিদের অনেক সন্তান-সন্ততি ছিল। তন্মধ্যে হযরত খাদীজাতুল কুবরা রা. ছিলেন সর্বাপেক্ষা প্রসিদ্ধ। অন্যান্যদের মধ্যে ছিল হালা উম্মে আবিল ‘আছ, রাকীকা উম্মে উমাইমাহ বিনতে হিযাম ও নাওফিল।
460.00৳ Original price was: 460.00৳ .271.00৳ Current price is: 271.00৳ .
41%
ছাড়
আপনার পছন্দের আরও বই
